চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট কাটিয়ে খেলার অনুমতি পেলেন মুশফিক-ইমরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরে টেস্ট দলে ইমরুল কায়েস বিবেচিত হননি চোটের কারণে। বাংলাদেশ দল পাকিস্তান রওনা হওয়ার কয়েকঘণ্টা আগে এ বাঁহাতি ব্যাটসম্যান পেলেন মাঠে ফেরার অনুমতি।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী ধারণা করেছিলেন কাফ মাসলে হ্যামস্ট্রিংয়ের চোট সেরে উঠতে সময় লাগবে আরও কিছুদিন। তার আগেই সুস্থ হয়ে উঠেছেন ইমরুল। একই ধরনের চোট নিয়ে বিসিএলের প্রথম রাউন্ড খেলতে না পারা মুশফিকুর রহিমও পেয়েছেন খেলা শুরুর অনুমতি।

মঙ্গলবার দুপুরে মুশফিক ও ইমরুল বিসিবির ফিজিও-ট্রেনারদের তত্ত্বাবধানে ফিটনেস টেস্ট দেন। উতরে যান দুজনেই।

দেবাশীষ চৌধুরী জানান, ‘মুশফিক এবং ইমরুল কাফ মাসলে হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে কিছুদিন ধরে ভুগছিল। এরমধ্যে ওদের পুনর্বাসন প্রক্রিয়াও চলছিল। মুশফিকের ইনজুরিটা গ্রেড-ওয়ান হওয়াতে আমরা আশা করছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুস্থতা ফিরে পাবে। ইমরুলের ইনজুরিতে ধারণা ছিল আরও বেশি সময় লাগতে পারে, অন্তত সপ্তাহখানেক। সন্তোষজনক ভাবে ফিটনেস টেস্টে ওরা উতরে গেছেন এবং দুজনই খেলার জন্য ফিট হিসেবে বিবেচিত হচ্ছেন। এখন থেকে তাদের খেলার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকবে না।’

বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড খেলতে পারেননি মুশফিক ও ইমরুল। পাকিস্তান সফর থেকে মুশফিক নাম প্রত্যাহার করে নেয়ায় আর ইমরুল স্কোয়াডে সুযোগ না পাওয়ায় তারা খেলবেন বিসিএলের দ্বিতীয় রাউন্ডে। নেবেন এ মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি।

হাতের কব্জিতে চোট থাকায় পাকিস্তানে যেতে পারেননি টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম। কাঁধে চোট পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীও ভুগছেন। সাউথ আফ্রিকায় যুব বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। দুজনকেই উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুল কায়েসবাংলাদেশ-পাকিস্তান টেস্টমুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT