প্রবল শক্তিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সময়ের সাথে সাথে আগ্রাসী রূপে এগিয়ে আসছে উপকূলের দিকে। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সাগর ও নদী তীরের এলাকাগুলোর আবহাওয়ার পূর্বাভাস। সাধারণত শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে ‘চোখ ফোটা’ বলে একটা বিশেষ টার্ম থাকে । কোনো ঘূর্ণিঝড়ের চোখ ফুটে গেলে সেটাকে খুবই ভয়ঙ্কর ঝড় বলা হয়। ঘূর্ণিঝড় রেমালও ‘ক্লাউড ব্যান্ড’ অর্থাৎ একটা রাউন্ড শেপ তৈরি করছে।






