চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখের সামনে মেয়ের গণধর্ষণ দেখেছি: রোহিঙ্গা শরণার্থী কাসিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

রাখাইনের রোহিঙ্গা অধিবাসী মোহাম্মদ কাসিম (৪০ বছর) চোখের সামনে নিজের মেয়েকে গণধর্ষণের শিকার হতে দেখেছেন। বাধা দিতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। তাকে বেদম পিটিয়ে জোর করে দূরে সরিয়ে দেয়া হয়েছে। তার স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের খবরও তিনি জানেন না।

বুধবার ভারতের এনডিটিভির সাংবাদিকের কাছে এই লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন বাংলাদেশে শরণার্থী হিসেবে আসা কাসিম।

রাখাইনে কাসিমের বাড়ি ও গাড়ি ছিল। এখন তার কিছুই নেই। তিনি এখন নিঃস্ব। এরপর কি খাবেন, কোথায় থাকবেন, এসব নিয়ে তার কোন ধারণা নেই।

রোহিঙ্গা শরণার্থীদের বর্ণনা থেকে জানা যাচ্ছে, এদের চোখের সামনেই তাদের বাবা, মা, স্ত্রী, ভাইবোন ও প্রতিবেশীদের হত্যা করা হয়েছে। গুলি করে, জবাই করে, ঘরে আগুন দিয়ে প্রিয়জনকে নিহত হতে দেখেছে তারা। সেই প্রিয়জনের লাশ ফেলেই চলে আসতে হয়েছে অনেককে।

স্বজনের মৃত লাশের ছবি চোখের সামনে ভেসে উঠতেই নিজেদের সংবরণ করতে পারছেন না অনেকেই। হাউমাউ করে কেঁদে উঠছেন তারা। এদের এসব জবানবন্দিতে রোহিঙ্গা গণহত্যার সত্যতা ফুটে উঠছে।

এরকমই একজন ৪০ বছর বয়সী বেগম সঞ্চিতা, যার বড় সন্তানের বয়স দশ বছরের মতো হবে। হিজাবের ফাঁক দিয়ে তার ভেজা চোখের অস্তিত্ব খুব সহজেই বোঝা যায়। দীর্ঘক্ষণ ধরে কাঁদতে থাকলে চোখের পানি মুখের উপরে যেমন রেখা তৈরি করে, তার মুখেও ঠিক তেমনটি হয়েছে।

Reneta

চারদিন আগে তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়। এ দৃশ্য ও ঘটনা নিজের চোখের সামনেই দেখেন তিনি। পরে রাখাইন থেকে পালিয়ে কক্সবাজারে চলে আসেন।

কক্সবাজারের টেকনাফের আশ্রয়কেন্দ্রগুলোতে নির্যাতন ও নিপীড়নের এমন লোমহর্ষক সব বর্ণনা দিচ্ছেন জীবন বাজি রেখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। এদের অধিকাংশই পরিবারের অন্তত প্রিয়জনকে হারিয়েছেন। অনেকের পরিবারের কেউই বেঁচে নেই। পরিবার বিচ্ছিন্ন শিশুর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা ইস্যুরোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা গণহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT