চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখের সামনে পরিবারের সবাইকে ডুবে যেতে দেখেছে রোহিঙ্গা শিশুরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে অাসার সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ায় পরিবারের সবাইকে হারিয়েছে শিশু আরাফাত (৮ ), রোমানা (৭), জুবায়ের এবং হাসানসহ আরও কয়েকজন।

দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিহতদের মধ্যে বেশির ভাগ শিশু এবং বৃদ্ধ। রোববার রাত সাড়ে ৯ টার দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টের গোলারচর নামক স্থানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শিকার এই নৌকায় থাকা আরাফাত জাতিসংঘের অভিবাসন সংস্থার কাছে দেয়া এক সাক্ষাতকারে জানায়, এই দুর্ঘটনায় আমি পরিবারের সকলকে হারিয়েছি। আমি জানি না এখন কোথায় যাবো।

এই দুর্ঘটনায় আরাফাত তার বাবা কামাল হোসেন, মা সাহারা খাতুন, বোন জান্নাত আরা এবং ছোট ভাই জিহাদকে হারিয়েছে। একই ঘটনায় আরাফাতের পাশে বসে থাকা আরও দুই শিশু তাদের পরিবারের সবাইকে পানিতে ডুবতে দেখেছে।

শিশু রোমানা জানায়, সে তার মা আয়েশা দুই বোন মিনারা এবং নূর ফাতেমা ও ভাই নূর হাশিম কে ডুৃবে যেতে দেখেছে। আর তার জন্মের পরপর তার বাবা মারা যায়। তার পরিবারের সব সদস্য মারা গেছে। এখন কোথায় যাবে, কী করবে কিছুৃই জানে না তারা।

ঠিক একইভাবে জুবায়ের (৮) হারিয়েছে তার পরিবারের সকলকে। বাবা হাবিবুল্লাহ, মা মরিয়ম খাতুন, দুই বোন ফাতেমা ও তোয়েবা এবং ভাই কাফায়েত উল্লাহকে নৌকাডুবিতে মারা যেতে দেখেছে।

Reneta

এই দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারিয়েছে হাসান, সায়েদ হোসেনসহ আরো অনেকেই। হাসান তার পরিবারের নয়জন সদস্যকে হারিয়েছে। তার মা গুলজার, বাবা জহিদ হাসান, বোন সেনোরা, বোনের স্বামী অাব্দুস সোবহান এবং তাদের ‍তিন সন্তানকে পানিতে ডুবে যেতে দেখেছে। মাত্র ১৮ মাস বয়সের ভাগনিকেও হারিয়েছে সে। আর সায়েদ হোসেন তার স্ত্রী খালেদা বেগম এবং তিন সন্তানকে হারিয়েছেন।

রোহিঙ্গারা  পালিয়ে আসার সময় বাংলাদেশি মৎস শিকারিকে মাথাপিছু ২৫ টাকা করে দিতে হয় বলে জানিয়েছে এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক রোহিঙ্গা। নৌকায় ২০ জন নেয়ার কথা হলেও ৬০ জনের বেশি রোহিঙ্গা নিয়ে উত্তাল সাগর পাড়ি দেয় তারা।

সবকিছু হারানো হাসান বলেন, এখনও হাজার হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্যের উত্তরের ডোংখালির চরে খোলা অাকাশের নিচে অবস্থান করছে। তারা সামরিয়ক ভাবে অবস্থান করে বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করছে। তাদের সাহায্যে করতে বাংলাদেশের কিছু ট্রলার রয়েছে সেখানে।

রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সাগর পাড়ি দিয়ে নাফ নদী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ আসার পথে রাত সাড়ে ৯ টার দিকে ঢেউয়ের তোড়ে নাফ নদীর গোলার চর নামক স্থানে ডুবে যায় বলে জানান টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আরিফুল ইসলাম খান।

নিহত ১৩ জনের মধ্যে ৭ জন বালক যাদের বয়স ৩ থেকে ১০ বছর এবং চার জন বালিকা তাদের বয়স ২ থেকে ৩ বছর। এছাড়া ৭০ বছর বয়সের একজন বৃদ্ধ এবং ৬০ বছর বয়সের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মতো রোহিঙ্গা নিখোঁজ রয়েছে। এর আগেও গত ২৮ সেপ্টম্বরের এক নৌকা ডুবিতে প্রাণ হারায় অন্তত ২৩ জন এবং উদ্ধার করা হয় ১৭ জনকে।

জাতিসংঘের তথ্যমতে, ৭ অক্টবর পর্যন্ত রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ৫ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। তবে তাদের মধ্যে ৪ লাখ ৬৭ হাজার ৮ শত জনকে চিহ্নিত করতে পেরেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌকাডুবিরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

পরবর্তী

মাহবুব মতিনের ৮ম মৃত্যুবার্ষিকী

পরবর্তী
বাংলাদেশের একটি গ্রামে সংবাদ সংগ্রহরত সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহবুব মতিনের ৮ম মৃত্যুবার্ষিকী

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউদাউ আগুনে পুড়ে গেছে বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT