চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখের জলে সেই ভয়াল ২১ আগস্টের স্মৃতির বর্ণনা

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৪:৫৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
শোকাহত নারী, ২১ আগস্টের স্মৃতি স্মরণে চোখের জল ঝরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সমাবেশে মহিলা এবং পুরুষদের বসার জায়গা ছিল আলাদা। আমি আইভি আন্টির (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) পাশেই ছিলাম। হঠাৎ ২০-২২ বছরের একটি ছেড়ে গা ঘেঁসে আমাদের পাশে চলে আসলো। কেন মহিলাদের পাশে, জানতে চাইলে সেই ছেলেটি বললো আমাকে র‌্যাব পাঠিয়েছে। কিছুক্ষণ পরেই দেখি ছেলেটি আর নেই। এর পর এক মিনিটও যেতে পারেনি। এমন সময়ই বিকট শব্দে গ্রেনেডের বিস্ফোরণ। আইভি আন্টি আর আমি দুজনেই পড়ে গেলাম। পড়ে গিয়েই জ্ঞান হারিয়ে ফেলি।’

২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সেই ভয়াল স্মৃতির বর্ণনা দিচ্ছিলেন সারা শরীরে গ্রেনেডের অসংখ্য স্প্রিন্টার বয়ে বেড়ানো ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহি সদস্য রাশিদা আক্তার রুমা। কথাগুলো বলতে বলতে চোখের কোণ গড়িয়ে জল বেরিয়ে আসছিল তার। ধরে আসছিল গলা।

২০০৪ সালের সে হামলায় প্রাণ হারান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন, আহত হন কয়েকশ মানুষ। সেদিন বেঁচে গেলেও স্থায়ীভাবে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সোমবার ওই ন্যাক্কারজনক হামলার ১৩তম বর্ষপূর্তিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসেছিলেন রুমা। তখন সাংবাদিকরা জানতে চাইলে তিনি বর্ণনা দেন সেই বিভীষিকাময় ঘটনার। সে ঘটনার শিকার হয়ে তাকে অপারেশনের টেবিলে যেতে হয়েছে ১৭ বার। ১৩ বছর পরে সেই জায়গায় এসে নিজেকে আর যেন ধরে রাখতে পারছিলেন না। বারবার ভেঙ্গে পড়ছিলেন কান্নায়।

চোখের কোণে জল নিয়ে রুমা বলে যাচ্ছিলেন বলেন, মানুষের আর্ত চিৎকার আর চেঁচামেচিতে কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। চোখ খুলে দেখি চারিদিকে শুধু লাশ আর লাশ। আইভি আন্টি আমার পাশে পড়ে আছেন। ট্রাকের দিকে তাকিয়ে দেখি আপা(শেখ হাসিনা) নেই। আমার শঙ্কা হয়েছিল, আপা বোধ হয় শেষ হয়ে গেছেন। তারপর কোন মতে একজনকে ডাকলাম, আমাকে একটু ধরেন। তারপর আবারও আমি জ্ঞান হারিয়ে ফেলি।

রুমা আরও জানান, মৃত ভেবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সঙ্গে ফেলে রাখা হয়েছিল।তখন মীরপুরের চায়না নামের একটি মেয়ে ডাক্তারদের বলে ভাইয়া ইনিতো জীবিত। তখন আমাকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে ডাক্তাররা আমার পা কেটে ফেলতে চাইলে জাহাঙ্গীর নামের একজন কথায় আর পা কাটতে পারেনি।তাকে ১৭ বার অপারেশনের টেবিলে যেতে হয় বলেও জানান তিনি।

Reneta

গ্রেনেড বিস্ফোরণের পর সেদিনের পরিস্থিতি কেমন ছিল তা প্রত্যক্ষ করেছেন মোঃ ইনসুর আলী। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের এ সাধারণ সম্পাদক চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা ব্যানার নিয়ে দূরে দাঁড়িয়ে ছিলাম। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। মানুষ যে যার জীবন নিয়ে ছুটছিল। এমন ভয়াবহ অবস্থার কথা আগে থেকে কেউ কল্পনাও করতে পারেনি।

বাংলাদেশের একজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আহত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসতে চাইলেও পুলিশ সেদিন বাধা দিয়েছিল বলে অভিযোগ করেন বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আর এ মান্নান।

২১ আগস্টের সমাবেশস্থলে উপস্থিত এ প্রত্যক্ষদর্শী চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা যারা দূরে ছিলাম তাদের অনেকেই আহত হননি বা কম আহত হয়েছেন। কিন্তু আহত মানুষকে হাসপাতালে নেওয়ার জন্য এগিয়ে এল পুলিশ আমাদের লাঠি চার্জ করে, কাঁদনে গ্যাসও ছোঁড়ে।

সেদিনের ঘটনায় যারা নিহত ও আহত হয়েছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের নিয়মীত খোঁজ খবর রাখা হচ্ছে বলে দাবি রুমার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পাঁচবার বিদেশী পাঠিয়ে চিকিৎসা করিয়েছেন বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী এই তিনজনের দাবিই এক; যতদ্রুত সম্ভব ওই হামলার ঘটনায় চলমান বিচার সম্পন্ন করা। তাদের আশা; বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং যুদ্ধাপরাধীদের বিচার যেহেতু হয়েছে ২১ আগস্টের ঘটনার বিচাও দ্রুত সম্পন্ন হবে।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে দেখা যায় পুরো এলাকা নিরাপত্তার বেষ্টনিতে। দলীয় নেতাকর্মীরা তেমন কেউ আসেননি। সহযোগী সংগঠনগুলোর কয়েকজন এসেছিলেন। তারা জানালেন বন্যা এবং নিরাপত্তার কথা ভেবে এখানে কোন কর্মসূচি রাখা হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করা হচ্ছে দলের পক্ষ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগষ্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর ইসলামপুরে কোটি টাকার কাপড়সহ কাভার্ডভ্যান আটক

পরবর্তী

তাসকিনের স্বপ্নের উইকেট ওয়ার্নার-স্মিথ

পরবর্তী
তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিনের স্বপ্নের উইকেট ওয়ার্নার-স্মিথ

অস্ত্রধারী রোবটের ভয়ঙ্কর চেহারা, আধুনিক প্রযুক্তির উদাহরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণঘাতি রোবট নিষিদ্ধে জাতিসংঘের প্রতি প্রযুক্তিবিদদের খোলা চিঠি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT