চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চৈনিক দালালদের উদ্দেশ্যই চীনের স্বার্থ রক্ষা করা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতাকারীরা বিশেষ একটি দেশের হয়ে বিশেষ উদ্দেশ্যে নেতিবাচক প্রচারণায় মেতেছে বলে মনে করেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী ব্লগার মাহমুদুল হক মুন্সী।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন,‘দিনাজপুরের বড়পুকুরিয়ায় আড়াইশো মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তার আশেপাশে পরিবেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে বা হচ্ছে সেটা কেউ খতিয়ে দেখেছেন কি? দেখেননি। অনেকে জানেনই না বাংলাদেশে আর কোন তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে কিনা।

বৌ জিজ্ঞাসা করলো, আসলে রামপাল হলে কি সুন্দরবন ধংস হয়ে যাবে? উনার বাড়ি যমুনাপাড়ে, তাই জিজ্ঞাসা করলাম বঙ্গবন্ধু সেতু হবার পর যমুনার কি ক্ষতি হয়নি? তিনি বললেন, হয়েছে। নদীর নাব্যতা কমেছে, চর পড়েছে।

বললাম, দেখো, মনুষ্যসৃষ্ট যে কোন কিছুই পরিবেশের জন্য ক্ষতিকর। একটা বাড়ি বানাতে যাও, তোমাকে জমি বের করবার জন্য গাছ কাটতে হবে। বিল্ডিং এর কাঠামো তৈরীতে কাঠের ব্যবহারের জন্য গাছ কাটতে হবে। দরজা, জানালা, ফার্নিচার…

যেকোন আধুনিকায়ন বা উন্নয়নে পরিবেশের ক্ষতি হয়। তবে ভালো উন্নয়নের শর্ত হলো কতটা ক্ষতি কমিয়ে করা যায়।

আমি জার্মানির যে গ্রামটাতে থাকি, সেটা লোকালয়ের শেষ সীমানা। এখান থেকে শুরু হয়েছে জার্মানির ১৫টি ন্যাশনাল রিজার্ভ ফরেস্টের একটি। গ্রাম থেকে দাঁড়িয়ে ৩/৪ কিলোমিটার দূরে তাকালে একটি সাদা পাহাড় দেখা যায়।

জিজ্ঞাসা করে জেনেছি পাহাড়টি মূলত ওপেন পিট সিস্টেমে কয়লা তোলার জন্য যে মাটি সরাতে হয় সে মাটির তৈরী। আমি খুবই অবাক হয়েছিলাম। জার্মানির মতো একটি সভ্য দেশে ন্যাশনাল রিজার্ভ ফরেস্টের এতো কাছে একটি অসভ্য কয়লা খনি মুখ ব্যাদান করে দাঁড়িয়ে আছে, এদেশে কি একটা আনু মোহম্মদ নাই?

গতকাল চুক্তি সাক্ষরিত হয়ে গেলো বাংলাদেশের সর্ববৃহত কয়লাভিত্তিক তাপ বিদ্যুত উৎপাদন কেন্দ্রের। মহেশখালী দ্বীপের মাতারিবাড়ি নামক স্থানে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত কেন্দ্রটি স্থাপিত হতে যাচ্ছে’। আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন এর কথা আপনি শুনেনই নাই। কেন? তাহলে কি সমুদ্রের পানি দূষিত হবে না? মহেশখালীর দেড় লাখ মৎস্যজীবি কি মাছের অভাবে না খেয়ে মরবে না? দ্বীপটি কি বিরানভূমি হবে না?

সবই হবে, শুধু সেখানে চীনবান্ধব মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্টতা আছে যে! তাই এ ব্যাপারে টুশব্দ করা যাবে না।

এদেশীয় চৈনিক দালালদের উদ্দেশ্যই চীনের স্বার্থ রক্ষা করা। তাই আপনি শুধু রামপালের বিরুদ্ধে ব্যাঘ্র হুংকারই শুনে যাবেন, মাতারিবাড়ির নামটাও জানবেন না।

ট্যাগ: রামপাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চৈনিক দালালদের উদ্দেশ্যই চীনের স্বার্থ রক্ষা করা’

পরবর্তী

‘সব বিদেশীকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে’

পরবর্তী

‘সব বিদেশীকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে’

‘সব বিদেশীকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে’

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT