চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেহারা বসানোর অ্যাপ নিয়ে জালিয়াতি আতঙ্কে চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপ-ঝাও

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি স্মার্টফোন অ্যাপ এখন চীনে বিতর্ক ও আতঙ্কের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। অ্যাপটি দিয়ে ব্যবহারকারীরা চলচ্চিত্র এবং টেলিভিশনের অনুষ্ঠানের বিভিন্ন চরিত্রের চেহারার জায়গায় নিজের চেহারা বসিয়ে নিতে পারেন।

ঝাও (Zao) নামের এই অ্যাপটি নিয়ে প্রথম আশঙ্কাই হলো গোপনীয়তা লঙ্ঘন এবং পরিচয় জালিয়াতির। কেননা, অ্যাপ বিশেষজ্ঞদের ধারণা, এটি ফেসিয়াল রেকগনিশন ব্যবহার করে, এমন নিরাপত্তা ব্যবস্থাকে ধোঁকা দিতে পারবে।

২৯ আগস্ট চীনে প্রকাশের পর থেকে চরম মাত্রার জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি।

কিন্তু জনপ্রিয়তার সাথে সাথেই ছড়িয়ে পড়েছে সমালোচনা আর গোপনীয়তা-নিরাপত্তা নিয়ে ভয়। ঝাওয়ের ‘এন্ড-ইউজার এগ্রিমেন্ট’-এ বলা হয়েছে, এই অ্যাপ দিয়ে তোলা ছবিগুলোতে ব্যবহারকারীর নিজেরই কোনো অধিকার থাকবে না। অ্যাপটির ডেভেলপার কোম্পানি মোমো ইতোমধ্যে এজন্য ক্ষমা চাইতেও বাধ্য হয়েছে।

অন্যদিকে ফ্রি অ্যাপ ঝাও ভাইরাল হয়ে যাওয়ার কারণে এ নিয়ে আশঙ্কায় পড়েছে খোদ নির্মাতা কোম্পানি। তাদের বক্তব্য, বিপুল অর্থ ব্যয় করে তাদের কেনা সার্ভারের ধারণ ক্ষমতা খরচ করে ফেলছেন ব্যবহারকারীরা।অ্যাপ-ঝাও

ঝাও একটি ‘ডিপফেক’ (Deepfake) জাতীয় অ্যাপ। অর্থাৎ এসব অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর ছবির সূক্ষ্ম বিশ্লেষণ করা হয় এবং সেটিতে পরিবর্তন এনে অন্য কোনো ছবি বা ভিডিওতে থাকা কোনো ব্যক্তির মুখের ওপর এমনভাবে স্থাপন করা হয়, যাতে মনে হয় ছবি বা ভিডিওটিতে ব্যবহারকারী ব্যক্তিই উপস্থিত।

Reneta

এর ফলে নিরাপত্তা রক্ষার্থে লক-আনলক ব্যবস্থা বা আর্থিক লেনদেনে ব্যবহৃত ফেস রেকগনিশন সিস্টেমেও এই ভুয়া চেহারা ব্যবহার করে জালিয়াতি করতে চোর-বাটপাররা সফল হতে পারে, এমন আশঙ্কা দেখা দিয়েছে।অ্যাপ-ঝাও

তবে এটি অসম্ভব বলে আপাতত আশ্বস্ত করেছে চীনের ওয়েব জায়ান্ট আলীবাবার অঙ্গসংগঠন আলীপে। অনলাইনে মূল্য পরিশোধ এবং অর্থ লেনদেনে বিশ্বের বৃহত্তম এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঝাও বা এ জাতীয় ডিপফেক অ্যাপ দিয়ে তৈরি ভিডিও অথবা ছবি দিয়ে তাদের ‘স্মাইল টু পে’ ফেসিয়াল রেকগনিশন সিস্টেমকে ধোঁকা দেয়া যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃত্রিম বুদ্ধিমত্তাস্মার্টফোনস্মার্টফোন অ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT