বিনোদন

ফের কনসার্টে লিংকিন পার্ক

প্রয়াত চেস্টার বেনিংটন সহ লিংকিন পার্কের সদস্যরা

প্রয়াত চেস্টার বেনিংটন সহ লিংকিন পার্কের সদস্যরা

প্রয়াত ব্যান্ড সদস্য চেস্টার বেনিংটনকে উৎসর্গ করে আবারও গানের মঞ্চে ফিরল জনপ্রিয় মার্কিন রকব্যান্ড লিংকিন পার্ক। ২৭ অক্টোবর শুক্রবার প্রয়াত বন্ধুর মৃত্যুর পর আবারও কনসার্টে অংশ নিল লিংকিন পার্ক।

চেস্টার বেনিংটনের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে লিংকিন পার্ক ছাড়াও অংশ নেন আরও অনেক শিল্পী। ‘ওয়ান স্টেপ ক্লোজার’, ‘সামহোয়্যার আই বিলং’, ‘শ্যাডো অব দ্য ডে’, ‘ক্রলিং’। ‘মেসেঞ্জার’ গানে চেস্টারের অংশ গেয়ে শ্রোতাদের আবেগী করে তোলেন মাইক। পেছনে চলতে থাকে ব্যান্ড সদস্যদের সাথে কাটানো চেস্টারের হাসি-ঠাট্টার ছবি। সব মিলিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন চেস্টারের হাজারো ভক্ত।

‘নাম্ব’ শীর্ষক গানে চেস্টারের কণ্ঠের অংশ ফাঁকা রেখে মঞ্চে তার জায়গায় স্পটলাইট বসিয়ে দেয়ায় শ্রোতাদের কষ্ট যেন আরও যায়। উপস্থিত ছিলেন চেস্টারের স্ত্রী টালিন্ডা বেনিংটনও।

চেস্টারের নামে করা ‘ওয়ান লাইট ফান্ড’কে সাহায্য করতেই মূলত আয়োজিত হয় এই কনসার্ট। হলিউড লাইফ

চেস্টার বেনিংটন
চেস্টার বেনিংটন এর স্মরণে অনুষ্ঠানের পোস্টার

ছবি- ইন্টারনেট থেকে সংগৃহিত

বিষয়:চেস্টার বেনিংটন লিংকিন পার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…