ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে চাইনিজ ক্লাবে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। দু’টি ক্লাবই বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৭’র জানুয়ারিতে চীনের ‘সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ’ ক্লাবে যোগ দিবেন অস্কার। সাড়ে ৭৩ মিলিয়ন মার্কিন ডলারে অস্কারকে কিনে নিয়েছে চাইনিজ ক্লাবটি। ২০১২’তে ইন্টারমিলান থেকে প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলারে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফলতম ক্লাব চেলসিতে যোগ দেন অস্কার।
‘দ্য ব্লুজ’ এর হয়ে এ পর্যন্ত ২শ’ তিনটি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই তারকা। গোল করেছেন ৩৮টি। ২০১১ সাল থেকে ব্রাজিল জাতীয় দলে খেলছেন অস্কার।







