স্পোর্টস

চেলসির গোলবন্যার দিনে ম্যানইউ, আর্সেনালের সহজ জয়

চেলসি ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি দলের খেলোয়াড়রা গোলের পর একে অপরকে জড়িয়ে উদযাপন করছে, ফুটবল ম্যাচের একটি মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিচি বাতসুয়াইয়ের হ্যাটট্রিক। সঙ্গে কেনেডি এবং মুসনডার গোল। ইপিএলের ক্যারাবাও কাপের তৃতীয় রাউন্ডে চেলসির কাছে ৫-১ গোলে উড়ে গেছে নটিংহ্যাম ফরেস্ট।

শেষ রোববার চেলসি বস অ্যান্টেনিও কন্টে ৯টি পরিবর্তন নিয়ে খেলতে নেমে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিলেন। এদিন অভিজ্ঞদের নিয়ে খেলতে নেমে বুঝিয়ে দিলেন তার দলের শক্তি কতটুকু।

প্রতিদ্বন্দ্বী ফুটবলাররা গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
ওয়ালকটের গোল

একই টুর্নামেন্টের অন্য ম্যাচে থিও ওয়ালকটের গোলে ডনক্যাস্টার রোভারর্সকে হারিয়েছে আর্সেনাল। এই আর্সেনাল প্রিমিয়ার লিগের ওই রোববারের ম্যাচে চেলসির বিপক্ষে ১১টি সুযোগ সৃষ্টি করেও গোল পেতে ব্যর্থ হয়েছিল। এদিন প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায়ই জালের দেখা পায় তারা।

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
চতুর্থ গোলের পর ম্যানইউর উদযাপন

চতুর্থ রাউন্ডে যেতে এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলের বড় জয় পেয়েছে বুরটন অ্যালবিওনের বিপক্ষে। র‌্যাশফোর্ড জোড়া গোল করেছেন। অন্য গোল দুটি লিঙ্গার্ড এবং মারটিয়ালের।  অতিরিক্ত সময়ের খেলায় অ্যালবিওনের হয়ে একটি গোল শোধ দেন দিয়ার।

বিষয়:ইএফএল কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…