চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিতে লুকাকুর সমস্যা আত্মবিশ্বাসে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইন্টার মিলানের দুর্দান্ত রোমেলু লুকাকু চেলসিতে বড্ড ফ্যাকাসে। রেকর্ড অর্থে ব্লুজ ডেরায় এসে হারিয়ে খুঁজছেন নিজেকে। চোট এবং বিতর্কের বাধা পেরোলেও তার পিছু ছাড়ছে না ফর্মহীনতা। লুকাকুর এমন অবস্থার মূলে আছে ‘আত্মবিশ্বাসের ঘাটতি’।

বেলজিয়ান স্ট্রাইকারকে নিয়ে এমনটাই জানিয়েছেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন। সাবেক ইংলিশ ইন্টারন্যাশনাল ও ধারাভাষ্যকার দেখছেন আত্মবিশ্বাসের অভাব। তার মতে, চেলসিতে সুখী হতে পারছেন না লুকাকু এবং সেই প্রভাবেই নিজেকে আড়াল করছেন মাঠে।

সাটনের এমন মনে করা স্বাভাবিকও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতার ম্যাচে লুকাকুর গতিবিধি ছিল দৃষ্টিকটু। শুধু তাই নয়, বেলজিয়ান স্ট্রাইকার নতুন করে গড়েছেন ২০০৩ সালের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। প্রিমিয়ার লিগে ৯০ মিনিটে ওইদিন রেকর্ড মাত্র সাতবার বলে পা ছোঁয়াতে পেরেছিলেন তিনি। বল দখলে ব্যর্থ হওয়ার বাজে রেকর্ড আবারও উসকে দিয়েছে চেলসিতে লুকাকু বিতর্ক।

সেটা নিয়ে খোলাখুলি কথা বলেছেন সাবেক ফরোয়ার্ড সাটন। পরের মৌসুমে থমাস টুখেলের দলে লুকাকুর জায়গা নিয়েও জানিয়েছেন শঙ্কা। বেলজিয়ান স্ট্রাইকারের সমালোচনায় বলেছেন, ‘নিজেকে লুকিয়ে রাখছেন লুকাকু। তার মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি আছে। দেখলে মনে হয়— সে অখুশি। দলের জন্য আরও অনেককিছু দিতে পারেন তিনি।’

চেলসির সঙ্গে চুক্তির পর প্রিমিয়ার লিগের ১৭ ম্যাচে পাঁচবার জালের দেখা পেয়েছেন লুকাকু। এমন পারফরম্যান্সে অনুমিতভাবেই শুরু হয়েছে সমালোচনা। সেখানে ঘি ঢেলেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তার নিষ্ক্রিয়তা।

সাটন বলছেন, ‘লুকাকু বল চায়নি। এটা আত্মবিশ্বাসের অভাব, দ্বিধা ও সন্দেহের প্রকাশ। বিশেষজ্ঞরা অন্য খেলোয়াড়দের দিকে দোষ চাপাচ্ছেন, এটা ঠিক। কিন্তু লুকাকু দায়সারাভাবে খেলছিলেন। এমনকি তার গতিবিধিও পরিষ্কার ছিল না।’

Reneta

কদিন আগে, পুরনো ক্লাবের বন্দনা এবং টুখেলের সমালোচনায় মেতে জড়িয়েছিলেন বড় বিতর্কে। সেটার পরিধি দৈর্ঘ্যে-প্রস্থে বেড়েছিল অনেকখানি। অন্যতম স্ট্রাইকারকে ছাড়াই লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছিল চেলসি। তবে সব শঙ্কা কাটিয়ে চেলসির হয়ে মাঠে ফিরে লুকাকু এবার পড়লেন আরেক বির্তর্কে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিটুখেলপ্রিমিয়ার লিগবেলজিয়ামলিভারপুললুকাকু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT