চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা পথের সন্ধানে মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চোট কাটিয়ে ফিরেই ওয়েস্ট ইন্ডিজ সফর। টেস্ট সিরিজ খেলতে না পারলেও যোগ হয়েছিলেন ওয়ানডে দলে। তিন ম্যাচে পাঁচ উইকেট। টি-টুয়েন্টি সিরিজে ছিলেন আরও উজ্জ্বল। তিন ম্যাচে আট উইকেট। দুই ফরম্যাট মিলিয়ে ৬ ম্যাচে উইকেটহীন থাকতে হয়নি একবারও। অসাধারণ প্রত্যাবর্তন বলতেই হয়। মোস্তাফিজ অবশ্য মনে করেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দিতে পেরেছেন সামর্থ্যের মাত্র ৬০ ভাগ।

চোট থেকে ফেরা কোনো ক্রিকেটারের ছন্দে ফিরতে সময় লাগে। মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও তাই ঘটছে। পুরোপুরি ছন্দ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন এ তরুণ।

এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে চলা প্রস্তুতি ক্যাম্পে থাকা মোস্তাফিজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ দিয়ে বোলিং করতে পারিনি। আমি বলব, নিজের সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি। পেস বোলারদের ছন্দের একটি বিষয় আছে। আমি এখন সুস্থ আছি, তবে আমার ছন্দটা আরও ভালো হওয়া সম্ভব।’

চোট সমস্যা পেছনে ফেলে এসেছেন। খুঁজে ফিরছেন বোলিংয়ে হারানো ছন্দ-ধার। ১৫ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু এশিয়া কাপ। ১৫ সদস্যের দলে আছেন মোস্তাফিজ। সেখানেই হয় নিজেকে আবারও মেলে ধরবেন চেনারূপে।

বাঁহাতি এ পেসারের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও। মোস্তাফিজ অবশ্য তাকাতে চান পুরো পেস ইউনিটের দিকেই, ‘সবাই কমবেশি ভালো করছে। আমরা শেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছি। সবাই ভালো ছন্দে আছে। আশা করি এই ছন্দটা সামনে কাজে লাগবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT