চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশ্রুতি দিয়েছিলাম ঈদে আসবো, আসছি: সালমান

সিএইচআই + এইচটিসিএইচআই + এইচটি
৮:১৩ অপরাহ্ন ১৩, মার্চ ২০২১
বিনোদন
A A

শেষ পর্যন্ত ওটিটির হাওয়ায় নিজেকে ভাসিয়ে দেননি। অপেক্ষা করেছেন, এবার নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষার প্রমাণও দিলেন বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর পোস্টার শেয়ার করলেন সালমান। প্রায় দু’বছর পর চেনা ছন্দে দেখা মিলল তার।

সর্বশেষ জন্মদিনে অভিনেতা জানিয়েছিলেন, চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘রাধে’। কথা মতোই আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। পোস্টের সালমনের সুঠাম চেহারা, হাতে পিস্তল এবং মুখে গাম্ভীর্য দেখে পুরনো সালমানেই স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা।

অ্যাকশন ঘরানার এই ছবির পরিচালনা করছেন প্রভুদেবা। ছবির পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘ঈদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঈদেই আসছে। কারণ একবার যা বলে দিয়েছি…’।

করোনা পরিস্থিতির জেরে ‘রাধে’র মুক্তি নিয়ে অনেক জলঘোলা হয়। কোভিড পরিস্থিতির কারণে ওটিটিতে মুক্তি পাওয়ার কথা উঠেছিল ছবিটির। তবে ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তির আবেদন জানিয়ে অভিনেতাকে চিঠি লিখেছেন ছবি প্রদর্শকরা। কারণ, ছবি প্রদর্শকদের একাংশের বিশ্বাস, সালমানের ছবির হাত ধরেই নতুন বছরের বক্স অফিসের অবস্থা ফিরতে পারে। তাদের নিরাশ করেননি ভাইজান।

ছবিতে সালমান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিশা পাটনি, জ্যাকি শ্রফ এবং রণদীপ হুদা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং ৩’ পর এই নিয়ে তিন নম্বর ছবিতে প্রভুদেবার সঙ্গে কাজ করছেন এই সুপারস্টার।

Eid ka commitment tha, Eid par hi aayenge kyun ki ek baar jo maine…….
#RadheOn13thMay #2MonthsToRadhe

Jackie Shroff…

Posted by Salman Khan on Friday, March 12, 2021

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদওটিটিদিশা পাটানিপ্রভুদেবাভাইজানরাঁধেলিড বিনোদনসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT