চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা কিংবা অচেনা পথে বলা না বলা কিছু কথা

আল আমীনআল আমীন
৪:৪২ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০২১
ছবি গল্প
A A

ব্যস্ত নগরী। যান্ত্রিক জীবন। পথ থেকে পথে আমাদের অবিরাম ছুটে চলা। চেনা পথে কতশত অচেনা গল্পেরা ছড়িয়ে থাকে। কখনও অচেনা রাস্তায় চেনা গল্পের প্রচণ্ডরকম ভীড় জমে! এই নিয়ে আজকের ছবি গল্প, পথের গল্প!

নগরীর গতিময় জীবনে অনাকাঙ্খিত স্থিতি আনে নিত্যদিনের যানজট। আমরা যেন হাঁপিয়ে উঠি তখন। জানালায় চোখ রাখি।অসম্ভব জেনেও আকাশ খুঁজে বেড়াই। কংক্রিটের জঙ্গলে আমরা আকাশ দেখার দুর্লভ সুযোগ পাই কখনও। যানজটের ক্লান্তি-বিরক্তিকে এক মুহূর্তের জন্য ঠেলে দিয়ে আমরা হয়তো ভেবেই বসি, ইস! যদি পাখি হতাম!

পাখির মতোন উড়বার আনন্দ আমরা পাই না হয়তো! তবুও কি আমরা প্রবল বেদনাবোধে ডুব দিই? হয়তোবা না! দিনশেষে আমরা রঙিন আনন্দ নিয়ে ঘরে ফেরার তাগিদ অনুভব করি।

Reneta

পথই তো ঘর কারো কারো। কেউ জীবন-জীবিকার পসরা সাজান পথে। তারা কিসের অপেক্ষা করে? হয়তো সুদিনের।

ওদের গল্পও পথে রচিত হয়। ডিসেম্বরের শহরে ওরা স্বপ্নজাল বুনে চলে। নিয়ন আলোয় হয়তো চকচক করে উঠে ওদের চোখ। কে জানে হয়তোবা না! ওদের ভিজে যাওয়া চোখের পাতায় ভর করে স্বপ্নভঙ্গের কোন গল্প!

স্বপ্নকে বাস্তবরূপে দেখি কখনও। সেজে ওঠে শহর। হাতছানি দেয় সমৃদ্ধ আগামীর।

দিনশেষে, বুকভরা স্বপ্ন নিয়ে আমরা আবার ঘরে ফেরার পথ ধরি। পথের বাঁধা আমাদের অবসন্ন করে কিংবা করে না। আমরা শুধু জানি থেমে থাকাটা সাময়িক। জীবনের পথে খুব শীঘ্রই জ্বলে ওঠবে ট্রাফিকের সবুজ আলো।

পথ আমাদের গন্তব্যে ফেরায়। দিনের ক্লান্তি ঝেড়ে চেনা পথে আমরা হয়তো গুনগুন করে গেয়ে ওঠি, ‘এই পথ যদি না শেষ হয়…!’

আচ্ছা, পথ কি তখন ঘুমায়? নাকি জেগে থাকে সারা রাত, যদি কোন পথিক তার বুকে ঠাঁই না পেয়ে কষ্ট পায়?

Jui  Banner Campaign
ট্যাগ: ছবি গল্পঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

রমজানের আগেই নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

দীর্ঘ সংগ্রামের পর দেশ গণতান্ত্রিক পথে: বিএনপি নেতারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুষ জয়ের পর তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT