চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলো জেমানকে আইসিইউতে নেওয়া হয়েছে। রোববার দেশটির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিচের সঙ্গে আলোচনার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
৭৭ বছর বয়সী মিলো জেমান বর্তমানে রাজধানী প্রাগের সেন্ট্রাল মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তার চিকিৎসক মিরোস্লাভ জাভোরাল জানিয়েছেন, প্রেসিডেন্ট আগে থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। নতুন করে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন মিলো জেমান। হুইলচেয়ারে চলাফেরা করতেন তিনি এবং তার ডায়াবেটিসও আছে।








