চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুড়িহাট্টা থেকে বনানী

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৯ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই আবারও রাজধানীতে আগুনের ঘটনা ঘটেছে। এবারের ঘটনাস্থল রাজধানীর বনানীর এফ আর টাওয়ার।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় শুরু থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্তভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন অনেকে। ভয়াবহ এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিমান বাহিনীর হেলিকপ্টার, নৌবাহিনীর রেসকিউ টিম ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

এ ঘটনায় দ্রুত উদ্ধারকাজে অংশ নেওয়ায় আমরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। একইসঙ্গে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি যেন না হয় আমরা এমনটাই কামনা করি। এর পাশাপাশি কী কারণে ইদানিং ব্যাপক হারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা তদন্ত করার আহ্বান জানাচ্ছি।

এছাড়াও আমরা দেখেছি, এ ঘটনায় অনেক মানুষ ভবনে আটকা পড়ে গেছেন। অথচ ভবন নির্মান আইন অনুযায়ী ইমার্জেন্সি এক্সিটসহ অগ্নি নির্বাপনের নানা সুবিধা থাকার কথা ছিল। এফ আর টাওয়ারে এসব ছিল কিনা তাও খতিয়ে দেখতে হবে। একইসঙ্গে রাজধানীর অন্যান্য ভবনগুলোর অগ্নি নির্বাপনসহ দুর্যোগ মোকাবেলায় কতোটা কার্যকর নিয়ম রয়েছে সেই বিষয়টিও কঠোর নজরদারিতে আনতে হবে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, আহতদের উদ্ধারের চেষ্টায় ঘটনাস্থলে অনেকগুলো অ্যাম্বুলেন্স পাঠানো হলেও উৎসুক জনতার ভিড়ে সেগুলো ভেতরে ঢুকতে হিমশিম খেতে হয়েছে। এজন্য ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে উদ্ধার চেষ্টায় সহযোগিতা করতে স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী দল।

যেকোনো দুর্ঘটনায় সাধারণ মানুষ উদ্ধারকাজে সহযোগিতায় যেভাবে এগিয়ে আসেন, ঠিক তেমনই অতি উৎসাহীদের কারণে উদ্ধারকর্মীরা বাধাগ্রস্ত হন। এসব বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সকলকে এ বিষয়ে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: অগ্নিকাণ্ডআগুনবনানী-আগুনবনানীতে আগুনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত: নাসিম

পরবর্তী

প্রধানমন্ত্রী আবারও বাকশাল নিয়ে আসার কথা ভাবছেন: মির্জা ফখরুল

পরবর্তী

প্রধানমন্ত্রী আবারও বাকশাল নিয়ে আসার কথা ভাবছেন: মির্জা ফখরুল

‘আল্লাহ, আমার জানটা তুমি ওগোরে দাও’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT