চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরি করা স্বর্ণালংকার উদ্ধারসহ গৃহকর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২১
অপরাধ
A A

রাজধানীর কলাবাগানের এক বাসায় গৃহকর্মীর দ্বারা চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

গ্রেপ্তার ওই গৃহকর্মীর নাম রওশনারা ওরফে রসুনা ওরফে রুবি। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গৃহকর্মীকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, ওই বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে ওই গৃহকর্মীকে শনাক্ত করা হয়।

পরে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে গতকাল রাত এগারটায় বারিধারা ডিওএইচএস থেকে গৃহকর্মী রসুনা ওরফে রুবিকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, রুবির তথ্যে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে চুরি হওয়া ডায়মন্ড লকেটসহ স্বর্ণের একটি চেইন, স্বর্ণের তিনটি আংটি, কানের দুল, ডায়মন্ড বসানো ওমেগা একটি ঘড়ি, সোনার দু’টি রুলি বালা ও নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এরআগে গত ১৭ মে দিবাগত রাতে কলাবাগান থানার ইস্টার্ন লেক সার্কাস এলাকার একটি বাসায় স্বর্ণালংকারসহ বেশকিছু দামি জিনিসপত্র চুরি হয়। এ ঘটনায় ২১ মে কলাবাগান থানায় একটি চুরি মামলা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঙালির সব অর্জন এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে: হাছান মাহমুদ

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

শেকড়ের সন্ধানে রেনু

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT