পটুয়াখালীর কলাপাড়ায় নাঈম (১৩) নামের এক কিশোরকে ৫ হাজার টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন করেছে তার চাচা, চাচি ও আত্মীয়রা।
সোমবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের ওই ঘটনায় বাশার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নাঈম এলেমপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
তার স্বজনেরা জানান, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবা অসুস্থ। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই মাদ্রাসা শিক্ষার্থীকে পূর্ব শত্রুতার জের ধরে এমন নিষ্ঠুর নির্যাতন চলানো হয় বলে অভিযোগ তাদের।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে বাশার নামের একজনকে আটক করা হয়েছে।







