ভাঙ্গা প্রেমটা বোধহয় আবার জোড়া লাগছে জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের! এই দুই পপ তারকাকে আবার এক সাথে দেখা যাচ্ছে । এমন গুজব শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই । অবশেষে গুজবই সত্য হল। আবার এক হয়েছেন এই দুই তারকা। আর এই এক হওয়াটা উদযাপন করলেন দারুণ রোমান্টিক ধাঁচে। দুজন দুজনকে চুম্বনে জড়িয়ে রাখলেন। একেই বুঝি বলে প্রেমের রাজকীয় প্রত্যাবর্তন!
বিনোদন ম্যাগাজিন টিএমজেড ডট কম দাবি করে আসছিলেন এই দুই তারকার অন্তরঙ্গ বেশ কিছু সাম্প্রতিক ছবিও আছে তাদের কাছে। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ,তারা নিশ্চিত ‘ডেটিং’ এ মজে আছেন। হকি খেলার সময় জার্সিও বদল করেছিলেন তারা।
সব মিলে খুব ভালো কিছু সময় কাটাচ্ছেন তারা আবার। যদিও ব্যাপারটাকে কঠোর গোপনীয়তার মধ্যেই রাখছেন দু’জন। কিন্তু পাপারাজ্জিরাতো আর পিছু ছাড়বেন না!
সর্বশেষ প্রেমিক দ্য উইকেন্ডের সাথে সেলেনার ছাড়াছাড়ি হয়েছে কিছুদিন হলো। এদিকে জাস্টিন আর সেলেনার এক হবার খবরে ভক্তরা ভীষণ রকম খুশি। অনেকেই সামাজিক মাধ্যমে ‘জাস্টিন আর সেলেনাকে এক সাথে মিলিয়ে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছে ‘জেলেনা’। আবার কেউ কেউ জাস্টিনকে সোজাসাপটা সেলেনার থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছে।
কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজের প্রেম উপাখ্যানের শুরুটা হয়েছিল সেই ২০১২ সালের দিকে। এরপর বছর তিনেক চুটিয়ে প্রেম করেছেন তারা। কিন্তু ধীরে ধীরে দুজনের ব্যস্ততা বাড়ার সাথে সাথে ভাংগনের বেগ আসে। আর তা গড়ায় বিচ্ছেদ পর্যন্ত।
কিন্তু বিচ্ছেদের পরেও প্রেম হয়তো অবশিষ্ট থেকে গিয়েছিল খানিকটা। আর সেই টানেই দুজন আবার এক সাথে হতে চাইছে। দুজনের বেঁকে যাওয়া দুটি পথ আবার একই দিকে মোড় নেবে, সেটা কে-ই বা জানতো! ই! অনলাইন











