চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্প-কিমের বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কোন চুক্তি ও সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নর্থ কোরীয় নেতা কিম জং উনের দ্বিতীয় দিনের শেষ বৈঠক।

হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় দিনের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কিত মদভেদের কোন চুক্তিই হয়নি।

এর আগে দুই নেতা বুধবার সন্ধ্যায় একান্ত বৈঠক শেষে বেশ খোশমেজাজেই দুই নেতা নৈশভোজ করেন।  একে অপরের প্রশংসায় ব্যস্ত ছিলেন তারা।

গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। ওই বৈঠকে পারমাণবিক নিষ্ক্রিয়করণের বিষয়ে সম্মত হয় উত্তর কোরিয়া। তবে এত দিনে এ বিষয়ে খুব সামান্যই অগ্রগতি হয়। আট মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে দ্বিতীয়বার বৈঠক করতে সম্মত হন দুই নেতা। দ্বিতীয় দফায় এই বৈঠকের আগে ট্রাম্প বলেন, ‘কোনো তাড়াহুড়া নেই, আমরা সঠিক চুক্তি করতে চাই।’ অন্যদিকে কিম বলেন, তিনি আশা করছেন একটি ভালো ফলাফলের দিকেই যাচ্ছে দুই দেশ।

এরপর গত মঙ্গলবার এই বৈঠকের উদ্দেশে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছান দুই নেতা। সকালে নিজের ব্যক্তিগত ট্রেনে করে ভিয়েতনাম পৌঁছান কিম। অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান হ্যানয়ের নই বাই বিমানবন্দরে অবতরণ করে রাতে। এরপর গতকাল সন্ধ্যায় একান্ত বৈঠক করেন ট্রাম্প ও কিম। ২০ মিনিটের ওই মূল আলোচনার ফাঁকে ট্রাম্প বলেন, কিমের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে এবং তাঁদের সম্পর্ক খুবই সুদৃঢ়।

বৈঠকে ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তাঁর খুবই বিশেষ সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়া খুব দ্রুত কিছু করছে না—এমনটা মনে করলেও আলোচনার গতি নিয়ে বেশ সন্তুষ্ট ট্রাম্প। এ সময় সিঙ্গাপুরে প্রথম বৈঠকের বিষয়ে কিমকে ট্রাম্প বলেন, তিনি মনে করেন তাঁদের প্রথম বৈঠক খুবই সফল ছিল। তিনি বলেন, ‘কিছু মানুষ হয়তো ফলাফল দ্রুত দেখতে চাই। তবে আমি সন্তুষ্ট, আপনি সন্তুষ্ট। আমরা যা করছি, তা নিয়ে আমরা খুশি।

ট্যাগ: কিম জং উনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে ‘ধৈর্য’ শেখাচ্ছে নিউজিল্যান্ড

পরবর্তী

জামালপুরে দুর্বৃত্তদের গুলিতে সাবেক যুবলীগ নেতা নিহত, ৫ জন গুলিবিদ্ধ

পরবর্তী
জামালপুর জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে দুর্বৃত্তদের গুলিতে সাবেক যুবলীগ নেতা নিহত, ৫ জন গুলিবিদ্ধ

সিইসি নিজে স্বীকার করে নিলেন তার কোনো গ্রহণযোগ্যতা নেই: রিজভী

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT