চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মাস পর ভারত থেকে এলো ১০ লাখ ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে শেষ ধাপে ভ্যাকসিন আসার ৭ মাস পর দেশে এসেছে ১০ লাখ ডোজ ভ্যাকসিন। গত বছরের ডিসেম্বর মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছিল বেক্সিমকো।

শনিবার ৫টা ৫৪ মিনিটের দিকে এই ভ্যাকসিনগুলো এসে পৌঁছায়। অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানে মুম্বাই থেকে দুবাই হয়ে আসা ভ্যাকসিনগুলো বিমানবন্দরে বেক্সিমকোর পক্ষ থেকে রিসিভ করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে বেক্সিমকো। চুক্তি অনুযায়ী, তাদের কাছ থেকে প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন পাওয়ার কথা ছিলো। দুই কিস্তিতে সেই ভ্যাকসিনের ৭০ লাখ পাওয়াও যায়। চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ভ্যাকসিনের ৫০ লাখের প্রথম চালান আসে। ২৩ ফেব্রুয়ারি আসে দ্বিতীয় চালান।

Banglabid

এর মাঝে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে সিরামের ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতে চলতি বছরের ২৫ মার্চ এমন সিদ্ধান্তের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বাংলাদেশ চুক্তির আর কোনো ভ্যাকসিন পায়নি।

এর বাইরে ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ ভ্যাকসিন উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেয়। দ্বিতীয় দফায় ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা এসে ১২ লাখ ডোজ উপহার দেন।

তৃতীয় দফায় ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসে এক লাখ ডোজ উপহার দেন। ফলে কেনা ভ্যাকসিন আর উপহার মিলিয়ে ভারত থেকে এখন পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ডোজ দেশে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভ্যাকসিনসেরাম ইনস্টিটিউট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

আগস্ট ১১, ২০২৬

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনা, আহত অভিনেতা খায়রুল বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT