চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন ফেরত বাংলাদেশিদের সঙ্গে স্বজনদেরও সাক্ষাত নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চীনের উহান প্রদেশ থেকে যেসব বাংলাদেশি ফিরবেন তাদের আত্মীয়-স্বজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নির্দেশনা মেনে চলতে এবং তাদের সাথে দেখা না করার জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার করোনা ভাইরাস ইস্যুতে চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ওই স্ট্যাটাসে শাহরিয়ার আলম বলেন: ‘‘ইচেং এর ছাত্রদের সাথে আমার কথা হয়েছে, সেখানে প্রায় ১৫০ জন রয়েছে। জায়গাটা উহান থেকে দূরে কিন্তু রেডজোনের মধ্যে। তাদের জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছি আমরা।

স্যানডং বেইজিং এর কাছে হওয়াতে আমরা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি। অনেকে নিজেদের আয়োজনে ফেরা শুরু করেছেন। বিভিন্ন এয়ারলাইন্সের সার্ভিস কমে যাওয়াতে বুকিং পেতে সময় লাগছে। ইনশাআল্লাহ আমরা সবাইকেই নিরাপদে রাখবো।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দপ্তরগুলো দক্ষতার সাথে দ্রুততম সময়ের মধ্যে এই আয়োজনগুলো করেছেন, তাদের উপর বাড়তি চাপ দেবেন না এবং আপনাদের পরিবারের সদস্যদের উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করবেন না। সরকার প্রয়োজনীয় কয়েকদিন তাদের সার্বিক সেবা প্রদান করবে।

সাংবাদিক ভাইবোনদেরও অনুরোধ করবো কোয়ারেন্টাইন এলাকায় সংবাদ সংগ্রহের নামে ভীড় না করার জন্য। বিশ্বস্বাস্থ্য সংস্থা পৃথিবীর ব্যাপী সতর্কতা জারি করেছে। আমাদের সকলকে দ্বায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা নিরাপদে থাকি সকলকে নিরাপদে থাকতে সহযোগীতা করি।’’

Reneta

এর আগে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন: চীনের উহান প্রদেশ থেকে ৩৬১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনছে সরকার। দেশে ফিরিয়ে এনে তাদেরকে এয়ারপোর্ট এর বিপরীত দিকে আশকোনাস্থ হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হবে। সেসময় তাদের সঙ্গে পরিবারসহ কেউই দেখা করতে পারবেন না।

বিমানের বিশেষ ওই ফ্লাইটে অ্যাম্বুলেন্স এর সকল সুযোগ সুবিধাও থাকবে। ওই ৩৬১ জনকেও প্রটেক্টেড অবস্থায় বাংলাদেশে নিয়ে আসা হবে। এমনকি হজ ক্যাম্পে তাদেরকে আলাদা ভাবে নিয়ে রাখা হবে। হজ ক্যাম্পে তাদেরকে ১৪ দিন রাখা অবস্থায় যদি কেউ অসুস্থ হয় তাহলে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের কোয়ারেন্টাইন ওয়ার্ড এবং মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ ও সেনাবাহিনী সর্বদা মোতায়েন থাকবে।

পর্যবেক্ষণের ১৪ দিনের মধ্যে আত্মীয়-স্বজনদের এসে দেখা করতে না চাওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন: বিদেশ ফেরত দেখার জন্য আত্মীয়-স্বজনরা ব্যাকুল হবে সেটাই স্বাভাবিক। আমি অনুরোধ করবো কেউ তাদের সাথে দেখা করতে চাইবেন না, তারা কেউ কারো সাথে দেখা করতে পারবেন না।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আত্মীয়স্বজনদের উদ্দেশে একই মন্তব্য করে বলেন: চীন ফেরত এই বাংলাদেশিদের সঙ্গে স্বজনরা দেখা করার জন্য যেন উঠে পড়ে না লাগে। সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল। তিনি এই ভাইরাসে আক্রান্তদের কথা শুনে শুনে অনেক আগে থেকেই বলছেন বাংলাদেশীদের ফেরত নিয়ে আসতে। এর আগে চীন সরকার আমাদেরকে বলেছিল ১৪ দিনের আগে তাদেরকে ফেরত দেওয়া যাবে না। অবশেষে গতকাল সন্ধ্যায় তারা জানিয়েছে তাদেরকে ফেরত দেওয়া সম্ভব। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন তাদেরকে ফেরত আনতে।

তিনি বলেন: ৩৬১ জন এর মধ্যে রয়েছে ১৯টি পরিবার, ১৮ জন শিশু এবং দুটি শিশু রয়েছে যাদের বয়স দুই বছরের নিচে। আমরা খুব অল্প সময়ে সব কিছু প্রস্তুত করেছি। এর থেকেই আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের ক্যাপাসিটি আছে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। গতকাল সন্ধ্যায় আমাদের আনার সিদ্ধান্ত হয় এবং আমরা যে প্রক্রিয়ায় সফল হচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসচীনচীন ফেরত বাংলাদেশিবিমানের বিশেষ ফ্লাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একবেলা নুন-পান্তা খাওয়া পেসারই স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে

পরবর্তী

বিশ্বকাপের সেমিতে ভারত-পাকিস্তান রোমাঞ্চ

পরবর্তী

বিশ্বকাপের সেমিতে ভারত-পাকিস্তান রোমাঞ্চ

শ্রীলঙ্কাকে কাঁপিয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল জিম্বাবুয়ে

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT