চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন থেকে ফিরতে হবে নিজ ব্যবস্থাপনায়: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A
জাহিদ মালেক সংবাদ সম্মেলন স্থগিত

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন; চীন থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদেরকে নিজ ব্যবস্থাপনায় বাংলাদেশে আসতে হবে।

সোমবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনে (বিএমএ) ‘নোবেল করোনা ভাইরাস (২০১৯-২০২০) প্রেক্ষাপট বাংলাদেশ সচেতনতা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

সে সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন: ‘সরকারি ব্যবস্থাপনায় আর কোনো বিমান পাঠানো হবে না। কারণ এদেশ থেকে চীনে যে বিমান যাচ্ছে সেইসব বিমান, পাইলট ও ক্রুদের বিশ্বের অন্য কোনো দেশে ভিসা দিচ্ছে না। সুতারং আর কোনো বিমান পাঠালে তা আর অন্য যাত্রী পরিবহনে সমর্থ না হলে বিমান পরিচালনা কঠিন হবে।’

‘‘এ অবস্থায় চীনে থাকা কোন নাগরিক আসতে চাইলে সরকার সহযোগিতা করবে তবে বিমান পাঠানো হবে না।’’

চীনের করোনা ভাইরাস উপদ্রুত উহান থেকে আরও ১৭১ জন বাংলাদেশি দেশে ফিরতে চান জানিয়ে তিনি বলেন, ‘যারা দেশে আসতে চান তাদের চীন থেকে স্বাস্থ্যগত ছাড়পত্র নিয়ে আসতে হবে।’

এমন আবস্থায় আপাতত চীন ভ্রমণে না যাওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

Reneta

শনিবার সকালে চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ১৫ শিশুসহ ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে ৭ জনের শরীরে জ্বর থাকায় তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগে থেকে প্রস্তুত রাখা ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয়। বাকিদের হজ্জ ক্যাম্পের তৃতীয় তলায় ৫, ৬, ৭ ও ৮ নম্বর ডরমেটরিতে রাখা হয়।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এবং সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসচীনজাহিদ মালেকস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT