চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চীন করোনা তৈরি করেনি, ছড়ায়নি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

‘চীন ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস তৈরি করে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছে’- এ ধরনের অভিযোগকে ভ্রান্ত ও ভুল বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র জি রং।

করোনা ভাইরাসকে অনেকে জায়গায় ‘চাইনিজ ভাইরাস‘ বা ‘উহান ভাইরাস‘ নামে যে ডাকা হচ্ছে, তাতেও ঘোর আপত্তি এই চীনা প্রতিনিধির।

বেশ ক্ষুব্ধ স্বরেই তিনি বলেন: ইচ্ছাকৃতভাবেই চীনের সঙ্গে এই ভাইরাসের যোগসূত্র তৈরি করা হচ্ছে। এ ধরনের অভিযোগ এবং চীনের মানুষজনকে দোষারোপ না করে বিশ্বের উচিত মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

জি রং বলেন: এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে রীতিমতো নিজেদের মধ্যে পারস্পরিক সংযোগ রেখে চলেছে ভারত ও চীন। উভয় দেশই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলছে এবং এই কঠিন সময়ে মহামারী মোকাবেলায় একে অপরকে সমর্থন করছে দুই দেশ। ভারতের পক্ষ থেকে এই সময় চীনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং দুই দেশই এই সংক্রামক রোগের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের পক্ষে সমর্থন দিয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছে, করোনা ভাইরাসের কেন্দ্রবিন্দু চীন বা সে দেশের উহান প্রদেশ এই কথা ঠিক নয়।

সেই প্রসঙ্গ তুলে ধরেই চীনা মুখপাত্র বলেন: যে সমস্ত লোকজন চীনের নামকে কলুষিত করার চেষ্টা করছেন তারা বোধহয় ভুলে যাচ্ছেন যে, বিশ্ব স্বাস্থ্য সুরক্ষায় এবং মানবজাতির কল্যাণে বরাবরই চীনের মানুষ বিশাল ত্যাগ স্বীকার করেছেন।

Reneta

তিনি আরও বলেন: চীনের উহান প্রদেশের মানুষ করোনা ভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত হলেও চীনই যে এই মারণ ভাইরাসের উৎসকেন্দ্র তা কিন্তু প্রমাণ হয়নি। চীন এই ভাইরাসটি মোটেই তৈরি করেনি এবং ইচ্ছাকৃতভাবে এর সংক্রমণও ঘটায়নি। তাই করোনাকে ‘চীনা ভাইরাস’ নামে ডাকা একেবারেই ভুল-বলেন তিনি।

উহান থেকে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ চীনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, চীন ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছে। কিন্তু চীনারা এই বিষয়টি প্রতিবারই অস্বীকার করে আসছে এবং বিশ্ববাসীকে এধরনের ভ্রান্ত অভিযোগ না করে করোনা মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ইটালি, স্পেন, ফ্রান্স, ইরানসহ পুরো বিশ্ব যেন মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ বড় বড় দেশগুলোতেও দ্রুতগতিতে করোনা ছড়াতে শুরু করেছে।

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৯ লাখ ৯১৫ জন। মারা গেছে ২১ হাজার ৫৭৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীনভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে ১১‘শ জনের বিরুদ্ধে মামলা

পরবর্তী

করোনা সন্দেহে ৭ মাসের শিশু আইসোলেশনে, বাড়ি লকডাউন

পরবর্তী
করোনাভাইরাম

করোনা সন্দেহে ৭ মাসের শিশু আইসোলেশনে, বাড়ি লকডাউন

ডাক্তারদের হালকা নীল মাস্কে করোনা বাঁচে ৭ দিন!

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT