চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন ও রাশিয়াকে ভারতের পথ অনুসরণের আহ্বান কাদেরের

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:১৭ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়াকে পাশে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুূল কাদের বলেছেন: ভারত যেভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে ঠিক একইভাবে আপানারাও আমাদের পাশে থাকুন।

রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময়, প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের ১২টি অস্থায়ী ক্যাম্পে সোলার লাইট সংযুক্ত করার কথা জানান ওবায়দুল কাদের।

Banglabid

মিয়ানমারের এক মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন: মিয়ানমারের মন্ত্রী ২দিনের মধ্যে রেসপন্স করবেন এবং মিয়ানমারের নাগরিকদের সম্মানের সাথে স্বীকৃতি দিয়ে সেদেশে ফিরিয়ে নিয়ে যেতে ব্যবস্থা গ্রহণ করবেন। স্বদেশে ফেরত না যাওয়া পর্যন্ত বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের পাশে থাকবে।

রোহিঙ্গারা স্বদেশে ফেরত না যাওয়া পর্যন্ত অস্থায়ীভাবে বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য ভাসানচরে সেনা বাহিনীর তত্বাবধানে কাজ চলছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পগুলো আলোকিত করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন: রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মানবিক নেত্রী হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের ১২টি অস্থায়ী ক্যাম্পে সোলার লাইট সংযুক্ত করে রোহিঙ্গা পল্লীগুলোকেও আলোকিত করা হবে।

Reneta

এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

গত শুক্রবার রোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে, চীন ও রাশিয়ার বিরোধীতার মুখে মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে কিংবা যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুরে কণ্ঠে চ্যানেল আই প্রাঙ্গণে মুগ্ধতা ছড়ালেন আইয়ুব বাচ্চু

পরবর্তী

রোববারের ম্যাচ বন্ধ রাখতে বলছে বার্সা

পরবর্তী
বার্সেলোনা খেলোয়াড় মেসি মাঠে, দর্শকদের মাঝে পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববারের ম্যাচ বন্ধ রাখতে বলছে বার্সা

সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের silhouetted ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মিয়ানমারের সাথে নতুন সীমান্ত চেকপোস্ট চালু করলো ভারত

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT