চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে নতুন করে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনে নতুন করে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত চার দিনে শতাধিক রোগী শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ফুজিয়ান প্রদেশের একটি প্রাইমারি স্কুল থেকে ভাইরাসটির সূত্রপাত।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ফুজিয়ান প্রদেশের পুটিয়ান শহরের একটি প্রাইমারি স্কুলের এক শিক্ষার্থীর বাবার শরীরে গত সপ্তাহে কোভিড-১৯ শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, সেটিই ভাইরাসটির সর্বশেষ প্রাদুর্ভাবের প্রথম রোগী। এরপর গত চার দিনে শতাধিক রোগী শনাক্ত হয়েছে।

শহরটিতে প্রায় তিন মিলিয়ন বাসিন্দা রয়েছে। এক সপ্তাহের মধ্যে সব শিক্ষক এবং শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে প্রদেশ কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ওই অভিভাবকের শরীরে গত ১০ সেপ্টেম্বর করোনা শনাক্ত হয়। এর আগে তিনি ৪ আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। পরে ২১ দিনের কোয়ারেন্টিন পর্বও পালন করেন। এই সময়ের মধ্যে তিনি ৯ বার করোনা টেস্ট করান এবং প্রতিবারই ফল নেগেটিভ এসেছে।

অবশ্য এটা এখনো স্পষ্ট নয় যে, ওই শিক্ষার্থীর বাবা দেশের বাইর থেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এসেছেন কিনা। তবে বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, তিনিই নতুন করে করোনা ছড়িয়েছেন।

এদিকে, ভাইরাসটির প্রাদুর্ভাব রোধে স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্দেশনা জারি করা হয়েছে যে, কেউ যদি শহরের বাইরে যায় তাকে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা সংক্রমণকরোনাভাইরাসচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT