চীনের বেইজিংয়ে দেশের অন্যতম বিখ্যাত টিভি হোস্টের বিরুদ্ধে আনা যুগান্তকারী যৌন হয়রানির মামলা বাতিল করেছে আদালত।
বুধবার এমন রায়ের পর দেশটির আদালত জানায়, ৫৪ বছর বয়সী চায়না সেন্টাল টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক ঝু জুনের বিরুদ্ধে আনা মামলার সমর্থন যোগ্য কোন পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, ২০০৪ সালে টিভিতে ইন্টার্ন করতে আসা এক নারীকে জোরপূর্বক শ্লীলতাহানির অভিযোগ ছিল ঝু জুনের বিরুদ্ধে। এর ফলে যৌন হয়রানির মামলাটি চীনের #মিটু আন্দোলনকে জোরদার করতে সাহায্য করেছিল এবং নারী অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছিল।
কিন্তু চীনের আদালত বরাবরই খুব কমই যৌন হয়রানি মামলার শুনানি মঞ্জুর করে, এবং দেশটি খুব সম্প্রতি একটি আইন পাস করেছে যা স্পষ্টভাবে যৌন হয়রানির সংজ্ঞা দিয়েছে।
মামলা করা হলেও এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছিলেন উপস্থাপক ঝু জুন।









