চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে পৌঁছেছেন ঐশী, অংশ নিচ্ছেন মিস ওয়ার্ল্ডের গ্রুমিংয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড’ সুন্দরী প্রতিযোগিতায় লাল সবুজের পতাকার প্রতিনিধি হয়ে চীনে পৌঁছেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। ১০ নভেম্বর (শনিবার) দিবাগত রাত ১ টার ফ্লাইটে চীনের সানাইয়া শহরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে রোববার সেখানে পৌঁছান তিনি।

রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম অায়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজের’ চেয়ারম্যান স্বপন চৌধুরী।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে বিদায় জানান স্বপন চৌধুরী। পরদিন সকালে চীনের সানাইয়া শহরে পৌঁছালে মিস ওয়ার্ল্ডের প্রতিনিধিরা ঐশীকে স্বাগত জানান। স্বপন চৌধুরী বলেন, ঐশী এখন সানাইয়া শহরে আছেন। আজ সকাল থেকে গ্রুমিংয়ে অংশ নিয়েছেন।

সানাইয়া থেকে হোয়াটস অ্যাপে চ্যানেল আই অনলাইনকে ঐশী জানান, সবকিছুই ঠিকঠাক রয়েছে। তিনি গ্রুমিংয়ে মনোযোগ দিয়েছেন। এরই মধ্যে কয়েকটি দেশের প্রতিযোগির সঙ্গে তার পরিচয় হয়েছে।

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। এর আগে যদি থাকবে বিভিন্ন সেগমেন্ট। সবকিছুতে টিকলে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে। এরপর তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

Reneta

পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকায় মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন স্থায়ীয় মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। ঢাকায় এসেছিলেন উচ্চশিক্ষা নিতে। গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং শুরু করেন তিনি। চোখে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, তখনই জানতে পারেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর আবেদন করার খবর।

এরপর নাম নিবন্ধন শেষে ডাক পান। সেখান থেকেই শুরু। শেষ পর্যন্ত জয়ের হাসি ধরে রাখেন ঐশী। রাতারাতি বদলে যায় তার জীবন। ৩০ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে বসে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’–এর গ্র্যান্ড ফিনালের আয়োজন। সেখানে ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে সেরা ১০ সুন্দরী থেকে ঐশীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।

আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করেছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি ও ব্যারিস্টার ফারাবী। ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাতুল ফেরদৌস ঐশীমিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড বাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT