চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে চার ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চার ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে চীন। জিয়াংজু প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চীনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, চার নাগরিক গ্রেপ্তারের ঘটনা গত সপ্তাহে বিদেশি সাত শিক্ষক ও নয় ছাত্র গ্রেপ্তারের অংশ। এদের মধ্যে কয়েকজনকে আন্তর্জাতিক ভাষা শেখানোর স্কুল এডুকেশন ফার্স্ট থেকে গ্রেপ্তার করা হয়। তবে এই চারজন বাদে গ্রেপ্তার বাকীরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

ব্রিটিশ দূতাবাস বলছে, আমাদের নাগরিক গ্রেপ্তারের বিষয়ে আমরা চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং রাষ্ট্রীয় সহায়তা প্রদান করছি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সবারই মাদক গ্রহণের ইতিবাচক রিপোর্ট পাওয়া গেছে। তবে কী ধরনের মাদক সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার জুংঝোও পাবলিক সিকিউরিটি ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে জানায়, পুলিশ সফলভাবে একটি মাদকের ঘটনা নিয়ন্ত্রণ করেছে। ১৬ বিদেশিসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে পুলিশ জানায়, এদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। চীনে মাদক মামলার বিভিন্ন ধরনের সাজা রয়েছে। তবে এক্ষেত্রে জড়িতদের সর্বোচ্চ ১৫ দিনের সাজা হতে পারে। একজনকে আবার অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ প্রথমে গ্রেপ্তারকৃতদের স্কুলের নাম জানায়নি। পরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় ওই স্কুলের নাম উঠে আসে।

এডুকেশন ফার্স্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘‘জিরো টলারেন্স’’ নীতি রয়েছে। তাদের শিক্ষকরা এ ঘটনায় জড়িত থাকা তাদের জন্য লজ্জার বিষয়।

ট্যাগ: চীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্ষতই থাকছে শচীনের বিশ্ব রেকর্ড?

পরবর্তী

বড়লোকের স্বার্থ বনাম রিকশামুক্ত রাজধানী

পরবর্তী

বড়লোকের স্বার্থ বনাম রিকশামুক্ত রাজধানী

‘যত ক্ষণ আমি পর্দায় থাকব, দর্শক চ্যানেল বদলাবেন না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT