ঘূর্ণিঝড় সুইদেলোর আঘাতে চীনের পূর্বাঞ্চলের শহরে ১৪ জন নিহত এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রের খবর অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানা এ বছরের মধ্য সবচেয়ে শক্তিশালী ছিল। এর গতিবেগ ছিল ঘন্টায় ১৮০ কিলোমিটার।
পশ্চিমাঞ্চলে এ বছরে ছোটবড় টাইফুন আঘাত হানে। এর আগে শনিবার রাতে সুইদেলো চীনের দক্ষিনাঞ্চলের ফুজিয়ানা প্রদেশে বহু এলাকা ডুবিয়ে দেয়। এরফলে প্রায় দুই লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য উচু জায়গায় আশ্রয় নেয়। এরপরে ঘূর্ণিঝড়টি অন্যদিকে মোড় নিতে থাকে।
এর আগে রোববার সকালে এটা তাইওয়ানে হুয়ালিন শহরে আঘাত হানে। শনিবার সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। প্রায় ২০ লাখ বাড়িতে বর্তমানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে দেশটিতে সকল ট্রেন ও ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সব স্কুল-কলেজও বন্ধ রয়েছে। তাইওয়ান বিমান কতৃপক্ষের তথ্য অনুযায়ী ১৮৫ জন আহত হয়েছেন।







