চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে কানাডার সেই নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডার নাগরিকের চীনে মৃত্যুদণ্ডের শুনানি চলাকালীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গের বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে চীনের একটি আদালত।

মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে ২০১৪ সালে ওই কানাডিয়ান নাগরিককে আটক করা হয়।

পরে তদন্ত ও শুনানি শেষে ২০১৮ সালে রবার্ট শেলেনবার্গকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল চীনের আদালত। কিন্তু দেশটির আপিল আদালত পরের বছর ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দেয়।

Banglabid

দালিয়ান শহরের একটি আদালত আগের রায়ের সমালোচনা করে ২০১৯ সালে কানাডিয় ওই নাগরিককে মৃত্যুদণ্ডাদেশ দেন। সে সময় দালিয়ান শহরের আদালত বলেছিল, তার বিরুদ্ধে কারাদণ্ডাদেশ খুবই ‘দয়ালু একটি রায়’।

পরে দালিয়ান আদালতের রায়ের বিরুদ্ধে শেলেনবার্গ আপিল করেন এবং নতুন করে মামলার বিচারের আবেদন জানান। কিন্তু দালিয়ানের আদালত মঙ্গলবার কানাডীয় নাগরিকের আবেদন নাকচ করে দেয়।

আদালত তার পর্যবেক্ষণে বলেছে, আগের বিচারে শেলেনবার্গের মামলার ব্যাপারে যে সমস্ত তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছিল তা ছিল পর্যাপ্ত ও নির্ভরযোগ্য। ফলে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে তা সঠিক। বরং নতুন করে মামলার রায় দেয়ার জন্য যে আবেদন জানানো হয়েছে সেটি অবৈধ।

Reneta

মামলার কৌঁসুলিরা বলেছিলেন, শেলেনবার্গ হচ্ছেন আন্তর্জাতিক মাদক চোরাচালানি সিন্ডিকেটের একজন মূল সদস্য। তিনি ২০১৪ সালে ২০০ কেজি মেথামফেটামিন অস্ট্রেলিয়ায় চোরাচালানের পরিকল্পনা করেছিলেন।

তবে শেলেনবার্গ এই অভিযোগ অস্বীকার করে দাবি করছেন, তিনি চীনে গিয়েছিলেন শুধুমাত্র একজন পর্যটক হিসেবে।

চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ডোমিনিক বার্টন জোরালো ভাষায় এই রায় প্রত্যাখ্যান করে বলেছেন, রবার্ট শেলেনবার্গকে মুক্তি দিতে হবে।

চীন থেকে অস্ট্রেলিয়ায় ২২৭ কেজি মেথামফেটামিন পাচারের পরিকল্পনার অভিযোগে ২০১৪ সালে চীনা পুলিশ রবার্ট লয়েড শেলেনবার্গেকে আটক করে।

তার কয়েক সপ্তাহ আগে কানাডায় চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে’র শীর্ষস্থানীয় কর্মকর্তা মেং ওয়াংঝু’কে গ্রেফতারের ফলে চীন ও কানাডার মধ্যে সম্পর্কে টানাপোড়ান শুরু হয়ে।

নতুন এ রায়ের ফলে তা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ‘টিকটক’

পরবর্তী

সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে অনুতপ্ত নন বাইডেন

পরবর্তী
বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা ও তার নামের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে অনুতপ্ত নন বাইডেন

ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন দুই ফুটবল কর্মকর্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তির ষোলোকলা পূর্ণ, পরবেন ৩০ নম্বর জার্সি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT