চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে করোনা রোগীদের কোয়ারেন্টাইনে রাখা হোটেল ধস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
হোটেল

চীনের ফুজিয়ান প্রদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণ বা কোয়ারেন্টাইনে রাখার জন্য ব্যবহার করা একটি হোটেল ধসে পড়েছে।

সেখানে প্রথমে অন্তত ৭০ জন চীনা নাগরিক আটকা পড়ে। তাদের বেশিরভাগকেই উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে জরুরি অবস্থার কর্মীদের তৎপরতা দেখা যায়। তবে কেন হোটেলটি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ২০১৮ সালে ৮০টি গেস্টরুমের এই হোটেলটি চালু হয়।

চীনে কমলেও ইউরোপে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ফ্রান্সে দুজন নিহত হয়েছেন। দেশটিতে এপর্যন্ত ভাইরাসে মৃতের সংখ্যা ১১ জন।

ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৩ জন। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন নর্দার্ন ইটালির ১৬ মিলিয়ন মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হবে।

Reneta

করোনোর কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক প্রমোদতরীতে করোনা সংক্রমণ সনাক্ত করা হয়েছে। সেখানে ২ হাজার ৫০০ জন আটকা পড়ে আছেন।

গুগল, টুইটার, ফেসবুক, আমাজন ও মাইক্রোসফটের পরে এবার মার্কিন টেক অ্যাপল তাদের সিলিকন ভ্যালির কর্মীদের নিজ বাসা থেকে কাজ করার অনুরোধ জানিয়েছে।

ইরানে এখন পর্যন্ত ৬ হাজার জন আক্রান্ত হয়েছেন আর এই ভাইরাসে সেখানে মারা গেছেন ১৪৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে চড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজারেরও বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৩০০০ এরও বেশি, যাদের বেশিরভাগই চীনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসচীনহোটেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT