চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে উল্লুকের নতুন প্রজাতি ‘আকাশচারী’র সন্ধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৭
পরিবেশ
A A

বানর জাতীয় প্রাণীর বর্গ ‘প্রাইমেট’-এ নতুন আরেকটি প্রজাতিকে যুক্ত করলেন বিজ্ঞানীরা। প্রজাতিটি হলো এক ধরণের উল্লুক (gibbon), যার বসবাস পক্ষিণ-পশ্চিম চীনের গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে।

প্রাণীটি নিয়ে বেশ লম্বা সময় ধরেই গবেষণা চলছে। তবে অবশেষে সাম্প্রতিক একটি গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, এটি উল্লুকের অন্যান্য প্রজাতি থেকে আলাদা।

নতুন প্রজাতি হিসেবে চিহ্নিত করে প্রাণীটির নাম রাখা হয়েছে ‘স্কাইওয়াকার হুলক গিবন’ বা আকাশচারী হুলক উল্লুক। প্রাণীটির বৈজ্ঞানিক নামের চীনা অংশের অর্থ ‘স্বর্গের চলাফেরা’ হওয়াটা এই স্কাইওয়াকার নাম দেয়ার একটি কারণ। তবে এর পেছনে অন্যতম প্রধান কারণ হলো, উল্লুকটি নিয়ে গবেষণাকারী বিজ্ঞানীরা বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘স্টার ওয়ার্স’-এর দারুণ ভক্ত!

জ্যুয়োলজিক্যাল সোসাইটি অব লন্ডন-এর ড. স্যাম টার্ভি বানর জাতীয় প্রাণীদের নিয়ে কাজ করা ওই গবেষক দলের একজন। বিবিসিকে তিনি বলেন, চীনের ওই অঞ্চলটিতে অনেক মূল্যবান প্রজাতির প্রাণীই বসবাসের পরিবেশ নষ্ট, শিকার এবং জনবসতি বৃদ্ধির কারণে সংখ্যায় কমে গেছে, এমনকি বিলুপ্তও হয়ে গেছে।

“তাই চীনের ওই রেইনফরেস্টে এমন দুর্লভ জাতীয় উল্লুকের দেখা পাওয়াটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার,” বলেন ড. টার্ভি, “বিশেষ করে যেখানে আমরা জানতে পারলাম এটি উল্লুকের একেবারেই নতুন একটি প্রজাতি, যাকে এতদিন বিজ্ঞান স্বীকৃতিই দেয়নি।”

হুলক উল্লুক চীন ছাড়াও বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে পাওয়া যায়। এরা জীবনের বেশিরভাগ সময় কাটায় গাছের চূড়ায়। লম্বা লম্বা হাত ব্যবহার করে তারা বনের ভেতর গাছ থেকে গাছে ঝুলে বেড়ায়। খুবই কম সময় থাকে মাটিতে।

Reneta

তবে চীনের ওই রেইনফরেস্টে থাকা হুলক উল্লুকগুলো অন্যান্য হুলক উল্লুকের থেকে ভিন্ন – এটা চীনের সান ইয়াত-সেন ইউনিভার্সিটির ফান পেং-ফেই’র নেতৃত্বে পরিচালিত গবেষক দলটিই প্রথম খেয়াল করেন। অন্যান্য হুলক উল্লুকের চেয়ে এদের চেহারা ভিন্ন। শুধু তাই নয়, অন্যান্য উল্লুকের সঙ্গে এদের যোগাযোগ করার ধ্বনিও অন্যসব প্রজাতির চেয়ে আলাদা।

গবেষণাপত্রটি ‘আমেরিকান জার্নাল অব প্রাইমেটোলজি’-তে প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বানর
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT