চীনে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। চীনের অন্তত ১৮টি প্রদেশে এরই মধ্যে ডেল্টা ও ওমিক্রন ধরনের দাপটে নতুন সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে।
গত দু’বছরে চীনে করোনা পরিস্থিতির এমন অবনতি হয়নি কখনই। এই পরিস্থিতিতে সোমবার উত্তর-পূর্ব চীনের জিনিন প্রদেশকে ও পুরোপুরি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে সেখানকার ২ কোটি ৪০ লক্ষ বাসিন্দাকে কার্যত গৃহবন্দি হয়ে দিন কাটাতে হবে।
সোমবার দক্ষিণ চীনের শেনঝেন শহরের ১ কোটি ৭৫ লক্ষ বাসিন্দাকেও গৃহবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে চীন।রাজধানী বেজিংয়ের পাশাপাশি শাংহাইয়ের মতো শহরেও বিভিন্ন এলাকায় জারি হয়েছে নানা বিধিনিষেধ।
রয়র্টাসের বরাত দিয়ে আনন্দবাজার এর প্রতিবেদনে জানায়, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজি-র প্রায় সাত লক্ষ বাসিন্দাকে রোববার থেকেই ঘরবন্দি করা হয়েছে।রয়টার্স জানায়, সে দেশে ইতিমধ্যেই ৯,০০০-এর বেশি সংক্রমণ চিহ্নিত হয়েছে। ২০২১ সালে সংক্রমণের সংখ্যা ছিল ৮ হাজার ৩৭৮।







