চীনের উত্তরাঞ্চলের আকস্মিক বন্যায় এ পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৭৮ জন।
ভারী বৃষ্টিপাতে হেবেই এবং হেনান প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিধসে কমপক্ষে ৫০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে কয়েক লাখ হেক্টর ফসলি জমি।
হেনান প্রদেশ থেকেই এ পর্যন্ত ৭২ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে, পূর্বাভাস না দেয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য প্রাদেশিক কর্মকর্তাদের দায়ী করছেন স্থানীয়রা।







