বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা এবং চীনের শেয়ার বাজারের সাম্প্রতিক ধসের মধ্যেও বছরের দ্বিতীয়ার্ধে ৭ শতাংশ আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে চীন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের এই অর্জন পূর্বাভাসের চেয়ে বেশি।
এপ্রিল থেকে জুন এই তিন মাসের প্রবৃদ্ধি- শিল্প পণ্য উৎপাদন এবং খুচরা পণ্য বিক্রির সাফল্যের কারণে অর্জন সম্ভব হয়েছে। তবে চীনের রিয়েল এস্টেট ব্যবসা এবং স্থাবর সম্পত্তির মূল্য ক্রমাগত হ্রাস পাচ্ছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গত নভেম্বর থেকে এ পর্যন্ত চারবার সুদের হার কমিয়েছে।







