চীনের সাবেক নিরাপত্তা প্রধান ঝাউ ইয়াংক্যাংকে আজীবন কারাদণ্ড দিয়েছেন চীনের আদালত। চীনা মিডিয়ার বরাত দিয়েছে এ খবর দিয়েছে বিবিসি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং ইচ্ছাকৃতভাবে জাতীয় গোপন তথ্য প্রকাশের দায়ে ঝাউকে এ শাস্তি দেওয়া হয়।
২০১২ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত ঝাউ ছিলেন চীনের শীর্ষ ক্ষমতাবানদের একজন। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা নেওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেন তার অংশ হিসেবেই ঝাউয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল।






