চলতি মাসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শিল্প-কারখানাগুলোর কার্যক্রমে স্থিতিশীলতার আভাস মিললেও সার্বিকভাবে তা দুর্বল অবস্থানে রয়েছে। এইচএসবিসি’র পিএসআই সূচকে দেখানো হয়েছে, গত চার মাসে দেশটির শিল্প-কারখানাগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে এসেছে। ফলে অর্থনীতির বিশ্লেষকরা মনে করছেন, দেশটির শিল্প ক্ষেত্রে আরো বেশি প্রণোদনা দরকার।
জুনে চীনের ম্যানুফ্যাকচারিং কার্যক্রমের উপর এইচএসবিসি’র প্রাথমিক জরিপে দেখা গেছে সেখানকার শিল্প-কারখানাগুলোর কার্যক্রম পরিমাপক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বেড়ে ৪৯ দশমিক ৬ পয়েন্ট হয়েছে। আগের মাসে এই সুচক ছিলো ৪৯ দশমিক ২ পয়েন্ট। তবে এমাসে এই সূচক কিছুটা বাড়লেও তা সার্বিক অর্থনীতিতে তেমন প্রভাব রাখতে পারেনি।
উল্লেখ্য, পিএমআই সূচক পরিমাণ করা হয় ১০০ পয়েন্টে। এই পয়েন্ট ৫০ এর নিচে থাকলে অর্থনীতির সংকোচন আর উপরে থাকলে অর্থনীতির সম্প্রসারন বলে ধরা হয়।
চীনের শিল্প-কারখানার এই শ্লথ গতির কারণে সেখান থেকে ছাঁটাই করা হচ্ছে লাখ লাখ শ্রমিক। এবছর দেশটিতে যে পরিমান শ্রমিক ছাঁটাই করা হয়েছে তা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। এই অবস্থার প্রেক্ষিতে দেশটির অর্থনীতিবিদরা চীনের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন।






