শিক্ষা

চীনের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ

চীনের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ

চীনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ‘মালিশা এডু’ এনেছে সুবর্ণ সুযোগ। চীনের সাউথওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটির সঙ্গে চুক্তিবদ্ধ ‘মালিশা এডু’র আয়োজিত সম্মেলনের মাধ্যমে সরাসরি শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়টিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম প্রকৌশল, বিবিএ, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রির সুযোগ রয়েছে।

শনিবার রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে অ্যাডমিশনের কার্যক্রম শুরু হয়। সেখানে চীনের এই বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সেদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ভর্তির জন্য যোগাযোগ করা যাবে: http://www.malishaedu.com এই ঠিকানায়।

বিষয়:বিদেশে উচ্চশিক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…