চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ জার্মানির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

চীন সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন এ ভুয়া আইডি খুলে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে বলে অভিযোগ করেছে জার্মান গোয়েন্দা সংস্থা-বিএফভি।

তাদের অভিযোগ, চীন প্রায় ১০ হাজার জার্মান নাগরিককে বার্তাবাহক বানানোর জন্য লিংকডইনের ভুয়া আইডি ব্যবহার করছে।

প্রমাণ হিসেবে গোয়েন্দা সংস্থা-বিএফভি চীনের কিছু ভুয়া আইডি সনাক্ত করেছে বলে বিবিসি জানিয়েছে।

বিএফবি’র প্রধান হানস-জর্জ মাসেন বলেছেন, চীনের এসব ভুয়া আইডিতে জার্মানির শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের ক্ষতি করার পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি বলেন, চীনের এই ব্যাপক পদেক্ষেপ কোনো নির্দিষ্ট সংসদ, মন্ত্রী এবং সরকারি সংস্থাসমূহকে অকার্যকর করার লক্ষ্যে নেয়া।

তবে চীন অতীতে এধরনের সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে। এছাড়া জার্মানির সর্বশেষ অভিযোগের বিষয়েও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

Reneta

সম্প্রতি বিএফভি আটটি ভুয়া আইডি প্রকাশ করে বলেছে, এই সক্রিয়া আইডিগুলো জার্মানির লিংকডইন ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। এসব আইডি এমনভাবে সাজানো যেন তারা চীনের তরুণ পেশাজীবীদের প্রসারে কাজ করছে।

এরমধ্যে একটি হলো অ্যালেন লিও। তিনি একজন অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের মানব সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। লিলি উ নামে আরেকজন নিজেকে পশ্চিম চীনের একজন বুদিজীবী পরিচয় দিয়েছেন।

তবে বিএফভি জানিয়েছে এই দুটি আইডিই ভুয়া। তারা যাদের লক্ষবস্তুতে পরিণত করে, তাদেরকে যোগাযোগ করতে বলে। চীনের গুপ্তচরদের এসব কার্যক্রমে বিএফবি’র চিন্তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিএফভি গত বছরও এ ধরনের আক্রমণাত্মক সাইবার গুপ্তচরবৃত্তি সনাক্ত করে। এরমধ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত তাদের সংসদ নির্বাচনকেও লক্ষ্য করা হয়েছিল বলে তারা জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তচরবৃত্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT