চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা ভ্যাকসিনের অনুমোদন দিল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
আন্তর্জাতিক
A A

জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সৌদি আরব।

আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক আরব নিউজ।

এর আগে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৪টি করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেগুলো হলো– অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না।

সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দেওয়ায় দেশটিতে অনুমোদিত ভ্যাকসিনের সংখ্যা পৌঁছাল ছয়ে। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এই অনুমোদন দেয় বলে জানিয়েছে আরব নিউজ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সিনোফার্ম বা সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নিয়েছে তারা এখন থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে।

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে হজ ও ওমরাহ স্থগিত রেখেছিল সৌদি আরব। তারপর চলতি বছর শুধুমাত্র নিজ দেশের ভ্যাকসিনের ডোজ পূর্ণ করা নাগরিকদের হজ পালনের অনুমোদন দেয় দেশটির সরকার।

Reneta

তারপর আগস্টের প্রথম দিকে সৌদি সরকার ঘোষণা করে- বাইরের দেশের যেসব নাগরিক ২০২১ সালে ওমরাহ পালনে ইচ্ছুক, তারা ৯ আগস্ট থেকে আবেদন করতে পারবেন।

ঘোষণায় আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই ভ্যাকসিনের ডোজ পূর্ণ করতে হবে এবং সৌদি আরব যেসব ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ নেওয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রেনেড হামলায় জড়িত বলেই তারেক বিদেশে পলাতক: নানক

পরবর্তী

করোনাভাইরাস: ৩০ জুনের পর সর্বনিম্ন মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: ৩০ জুনের পর সর্বনিম্ন মৃত্যু

গণমাধ্যমকর্মীদের জন্য বিজিএমইএ’র ২৫ হাজার মাস্ক

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT