চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চীনা কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি পুঁজিবাজারের জন্য অবিস্মরণীয় দিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
অর্থনীতি
A A

চীনা কনসোর্টিয়ামের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চুক্তি দেশের পুঁজিবাজারের জন্য একটি অবিস্মরণীয় দিন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চীনা কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসইর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।

কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দুই পুঁজিবাজার শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের জোট কনসোর্টিয়ামের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছে ডিএসই।

চুক্তি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, শেনজেন স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও ওয়াং জেনজুন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান পেন শুয়েশিয়ান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী বলেন, চীনা কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসইর চুক্তি পুঁজিবাজারের জন্য একটি অবিস্মরণীয় দিন। এটি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে।

তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বোর্ড পুঁজিবাজারের উন্নয়নের জন্য কাজ করছে। আজকের দিনটা তাদের জন্যও অবিস্মরণীয়।

Reneta

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, ২০১৫ সাল থেকেই কৌশলগত বিনিয়োগকারী খোঁজা শুরু করা হয়। কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্কের মাধ্যমে পুঁজিবাজারের টেকসই উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সবকিছু যাচাই-বাছাই করে শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামকে নির্বাচন করা হয়েছে। কেননা এরা কৌশলগত বিনিয়োগকারী হিসাবে ডিএসইর প্রযুক্তিগত উন্নয়ন করবে। এছাড়া নতুন পণ্যের আনা ও শেয়ারবাজারের টেকসই উন্নয়নে সহযোগিতা করবে।

এর আগে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চীনের কনসোর্টিয়ামের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডাররা।

সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনসহ ডিএসইর পরিচালক, শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনা কনসোর্টিয়ামঢাকা স্টক এক্সচেঞ্জ
শেয়ারTweetPin2

সর্বশেষ

জন্মদিনের আগেরদিন ৩৮ বছরে চলে গেলেন আফগান সাবেক পেসার

জুলাই ৭, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT