প্রায় ১৬০ কোটি ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের থেকে নৌবাহিনীর জন্য পি-৮এ মডেলের চারটি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে নিউজিল্যান্ড। মূলতঃ সমুদ্রে টহল জোরদার করে চীনকে প্রতিহত করতে এ বিমান কেনা হচ্ছে বলে জানা গেছে।
এর ফলে আমেরিকা ও অষ্ট্রেলিয়ার সঙ্গে জোট করে নিউজিল্যান্ডও প্যাসিফিক অঞ্চলের সামরিক আধিপত্য বিস্তারে শরিক হতে যাচ্ছে।
চীনকে এ অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী রন মার্ক। আর তাই এই বিমান চারটি কেনার মাধ্যমে তারা চীনের আধিপত্যকে এক রকম সতর্ক করে দিচ্ছে।
তিনি বলেন, এই বিমানগুলো কেনার ফলে নিউজিল্যান্ড আকাশ পথের মাধ্যমে বেশ ভালোভাবে তাদের বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার করতে পারবে।
সেই সঙ্গে আমেরিকা ও অষ্ট্রেলিয়া সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এ অঞ্চলের শান্তি ও সংহতি রক্ষার চেষ্টা করছে বলেও তিনি মনে করেন।







