চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত সংগীতজ্ঞ আজাদ রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ন ১৭, মে ২০২০
বিনোদন
A A

শনিবার রাতেই মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক, ও সংগীতশিল্পী আজাদ রহমান। 

তাঁর পরিবারসূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দাফনকার্য সম্পন্ন হয়েছৈ আজাদ রহমানের। গ্রিন রোডের বাড়ির সামনে জানাজা শেষে শনিবার রাত ৯টার পর নিয়ে যাওয়া হয় আজিমপুর গোরস্থানে। এই সংগীতজ্ঞের ইচ্ছানুযায়ি মায়ের কবরেই দাফন সম্পন্ন হয় তাঁর।

এরআগে শনিবার সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজাদ রহমান। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন আজাদ রহমান। শুক্রবার (১৫ মে) অবস্থা বেশি খারাপ হওয়ায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে (শ্যামলী) ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিল্পী।

চ্যানেল আই পরিবারের সাথে আত্মিক সম্পর্ক ছিলো সংঙ্গীতজ্ঞ আজাদ রহমানের। তাঁকে হারিয়ে শোকার্ত পুরো চ্যানেল আই পরিবার।

বাংলাদেশে বাংলা খেয়ালের জনক বলা হয় তাঁকে। তাঁর উদ্যোগ আর আয়োজনেই প্রতি বছর চ্যানেল আই প্রাঙ্গণে বসে বাংলা খেয়াল উৎসবের। সর্বশেষ গেল ফেব্রুয়ারিতে রাতভর ৭তম বারের মতো এই উৎসব চলে। বাংলা খেয়াল নিয়ে সেসময় আরো বিস্তর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।

ষাটের দশকের শুরুতে কলকাতার ‘মিস প্রিয়ংবদা’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন আজাদ রহমান। সেই চলচ্চিত্রে তার সুরে কণ্ঠ দেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখার্জি ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীরা।বাংলাদেশের চলচ্চিত্রে তার সুরকৃত প্রথম চলচ্চিত্র বাবুল চৌধুরীর আগন্তুক।

Reneta

তাঁর সুর ও নিজের কণ্ঠে গাওয়া ‘ভালবাসার মূল্য কত’, ডুমুরের ফুল চলচ্চিত্রের ‘কারো মনে ভক্তি মায়ে’, দস্যু বনহুর চলচ্চিত্রের ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’ গানগুলো সত্তরের দশকে জনপ্রিয়তা লাভ করে। তিনি চলচ্চিত্রের সংগীত পরিচালনার পাশাপাশি ‘জন্ম আমার ধন্য হলো মা গো’-এর মত কালজয়ী দেশাত্মবোধক গানের সুর করেছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আজাদ রহমানচিরনিদ্রাদাফনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT