চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরকুটের নতুন গান ‘এই শহরের কাকটাও জেনে গেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৭
বিনোদন
A A
অনিমেষ আইচ ও চিরকুট

অনিমেষ আইচ ও চিরকুট

লাভ হলো না থাকতে চেয়ে একা

তোমার সাথে হয়ে গেল দেখা

হাওয়ায় ভেসে যাচ্ছি তোমার মনে

Banglabid

কেমন করে এমন হলো কে জানে

এই শহরের কাকটাও জেনে গেছে

আমার মনটা তোমার মনে পড়ে আছে।।

Reneta

জনপ্রিয় ব্যান্ড চিরকুটের নতুন গান। গানের শিরোনাম ‘এই শহরের কাকটাও জেনে গেছে’। ‘ভয়ংকর সুন্দর’ ছবির গান। ১৮ জুলাই রাতে এসেছে জি–সিরিজের ইউটিউব চ্যানেলে।

ওই দিন সকালে চিরকুটের অন্যতম সদস্য সুমি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভয়ংকর সুন্দর ছবির ভিডিও শুটের ফাঁকে আমরা। অনেকদিন পর প্রিয় জায়গাগুলাতে গেলাম। মন খারাপ হলো, ভালো হলো। অনিমেষ আইচের নেতৃত্বে ভোর থেকে চলছে চিরকুটেরর গানের শুটিং যজ্ঞ। বেঁচে থাকা সুন্দর!’

এরই মধ্যে জানা হয়ে গেছে, আগামী ৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি।

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। ছবিটি প্রযোজনা করেছে স্কয়ার ফিল্ম কোম্পানি। সহযোগী হিসেবে আছে আরটিভি।

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ ছবিকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ছবিতে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আর ভাবনা। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

অনিমেষ আইচ বললেন, ‘আমার দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে। সবাইকে দেশের সিনেমার স্বার্থে পাশে থাকার অনুরোধ জানাই। আগে হলে গিয়ে সিনেমাটি দেখুন, তারপর আলোচনা-সমালোচনা করুন। আমি ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের সমালোচনার জন্যই প্রস্তুত।’

চিরকুটের গান ‘এই শহরের কাকটাও জেনে গেছে’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচচিরকুটভয়ংকর সুন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT