চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিপসের লোভ দেখিয়ে শিশু হত্যার ‘মহাউৎসব’

সাবিত খান সাবিত খান
১১:২৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে চুক্তি অনুযায়ী আটকেপড়া লোকজনদের সরিয়ে নেয়ার সময় শনিবার বাসের বহরে বোমা হামলা চালানো হয়। শিশুদের চিপস দিয়ে আকৃষ্ট করে এই হামলা চালানো হয়েছে সিরিয়ায়। শনিবারের এই বোমা হামলায় নিহত ১২৬ জনের ৬৮ জনই শিশু।  এ যেনো শিশু হত্যার এক ‘মহাউৎসব’।

সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে যাওয়ার সময় আলেপ্পা শহরে বাসের বহরে আঘাত হানে বিস্ফোরক ভর্তি গাড়ি। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বাসের বহর থামলে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। কাতার ও ইরানের মধ্যস্থতায় দামেস্কের কাছের সরকার নিয়ন্ত্রিত ২টি ও বিদ্রোহী নিয়ন্ত্রিত ২টি শহরে আটকে পড়া প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদে বের করে নেয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিবিসির মধ্য প্রাচ্য প্রতিনিধি লিনা সিনজাব জানান, খাবার ভর্তি একটি গাড়ি সেখানে এসে শিশুদের মাঝে চিপস বিতরণ শুরু করে তাদের আকৃষ্ট করে এবং পরেই তা বিস্ফোরিত হয়। সরকারের অনুমতি ছাড়া কিভাবে গাড়িটি সেখানে আসলো তা পরিষ্কার নয় বলেও জানান তিনি।

Banglabid

সাধারণ সিরিয়সহ শিশুদের জন্যও যে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে এমন বার্তা দিয়েছিলো ইউনিসেফ। চলতি বছরের মার্চে  সিরিয়ার শিশুদের জন্য ২০১৬ সালকে সবচেয়ে নিকৃষ্ট বছর বলে ঘোষণা করে ইউনিসেফ। সেই বছর ৬০৫ জন শিশু নিহত হয়। যা এর আগের বছরের (২০১৫) চেয়ে ২০ শতাংশ বেশি।

এছাড়াও রাজধানী দামাস্কাসেও বোমা বর্ষণে বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। কমপক্ষে তিনটি গোলা সেন্ট্রাল উমায়াদ স্কোয়ারে আঘাত হানে বলে জানায় রাষ্ট্র ও সরকার সমর্থক মিডিয়া। রাষ্ট্রীয় টিভি এর জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষণ গ্রুপ জানিয়েছে কমপক্ষে ১০৯ জন শনিবারের হামলায় নিহত হয়েছেন, যাদের মধ্যে সাহায্য কর্মী ও বিদ্রোহী সেনারাও রয়েছে। সেই হামলায় আরও অনেকেই আহত হয়েছেন বলে জানায় গ্রুপটি।

Reneta

তবে সেই হামলার দায় এখনও কেউ শিকার করেনি। তবে সরকার বিদ্রোহীদের দায়ী করে যে বক্তব্য দিচ্ছে তারও কোন প্রমাণ নেই। কারণ সেই হামলা বিদ্রোহীদের স্বার্থ রক্ষা করে না। বিদ্রোহীরাও তাদের সমর্থকদের অন্য শহর থেকে সরিয়ে নেওয়ার অপেক্ষায় ছিলো।

পরে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর থেকে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার সময় আর হামলার ঘটনা ঘটেনি।

গত বছরের ডিসেম্বরেও আটকে পড়াদের সরিয়ে নেওয়ার উদ্যোগ ব্যর্থ হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT