চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্তা এবং গবেষণা করা শেখাতে শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
বিজ্ঞান কংগ্রেস

শাহজালাল বিমানবন্দরে মশার সংখ্যাবৃদ্ধির খবরে আশঙ্কিত নারায়ণগঞ্জ আইডিয়েল স্কুলের সাদিয়া আফরিন। এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় নিয়ে ভেবেছে এবং তারপর তার ভাবনা নিয়ে হাজির হয়েছে বিমানবন্দর এলাকায়। পরপর ছয়দিন এলাকাবাসীর সঙ্গে কথা বলে, সেটির ডেটা বিশ্লেষণ করে সে বুঝতে পেরেছে সেখানকার মানুষ সিটি কর্পোরেশনের মশার ওষুধ আর মশা মারার স্প্রের ওপর ভরসা রাখতে পারছে না। তারা দুপুর পর্যন্ত মশারী টাঙিয়ে রাখছে।

আবার রাজমুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯-১১ বছর বয়সী নুসরাত, ইয়ামিন ও আবদুল হক চৌধুরী নিজেদের স্কুলের শিক্ষার্থীদের স্কুলে পানি পানের হিসাব বের করে দেখেছে সেখানকার বাচ্চারা প্রতিদিন প্রয়োজনের মাত্র এক তৃতীয়াংশ পরিমাণ পানি পান করছে।

এরকম শতাধিক প্রকল্প, বৈজ্ঞানিক পোস্টার ও নিবন্ধ নিয়ে ঢাকার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছে সারা দেশের তিন শতাধিক খুদে বিজ্ঞানী। সেখানে অনুষ্ঠিত হচ্ছে শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৯।

শুক্রবার সকালে বেলুন উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ও এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিভিন্ন উদাহরণ দিয়ে খুদে বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে বলেন ৯ বছর বয়সী একজন খুদে বিজ্ঞানীর নিবন্ধ প্রকাশ হয়েছে আর সবচেয়ে কমবয়সী পেটেন্টের অধিকারী ৫ বছরের শিশু।

তিনি আশা প্রকাশ করেন আমাদের খুদে বিজ্ঞানীরাও একদিন এমন উদাহরণ সৃষ্টি করবে।

অংশগ্রহণকারী শরিয়তপুর ডা. হুমায়ূণ কবীর বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিকুন্নাহার কংগ্রেসে আসতে পেরে খুবই আনন্দিত। তার বয়সী আরও অনেকের কাজ দেখার ও তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পেয়েছে সে। তাছাড়া এখানে এসে বিজ্ঞান বিষয়ে অনেক ভুল তার ভেঙে গেছে।

দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করে তোলা, শিক্ষার্থীদের বিজ্ঞানীদের মতো করে চিন্তা এবং গবেষণা করতে শেখানো এবং আন্তর্জাতিক বিজ্ঞান আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে ৬ষ্ঠ বারের মতো এই কংগ্রেসের আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কংগ্রেসের আহবায়ক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, সাজ্জাদুর রহমান চৌধুরী, মুনির হাসান ও পরমাণু শক্তি কমিশনের সাবেক জেষ্ঠ্য বিজ্ঞানী রেজাউর রহমান।

শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত খুদে বিজ্ঞানীরা তাদের প্রকল্প, নিবন্ধ ও পোস্টার প্রদর্শন করবেন। শনিবার সকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এবারের কংগ্রেস।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মস্কোতে সেরা চলচ্চিত্র ‘দ্য সিক্রেট অব অ্যা লিডার’

পরবর্তী

বাতিঘরের আয়োজনে সম্প্রীতির জন্য সমাবেশ

পরবর্তী
বাতিঘর

বাতিঘরের আয়োজনে সম্প্রীতির জন্য সমাবেশ

কেন গোপনে সাক্ষাত করলেন বলিউডের তিন খান?

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT