চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্তাধারা ও স্বভাব-চরিত্রের জন্য মস্তিষ্কের গঠন দায়ী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০১৭
স্বাস্থ্য
A A

প্রত্যেকটি মানুষেরই ব্যক্তিত্ব একে অপরের থেকে ভিন্ন। এমনকি দুই জমজ ভাই বা বোনেরও চিন্তাধারা ও স্বভাব-চরিত্র আলাদা হয়। এর সঙ্গে মানুষের মস্তিষ্কের গঠনের বেশ বড় একটি সম্পর্ক রয়েছে বলে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইতালির স্নায়ুবিজ্ঞানীদের একটি দল সমগ্র পৃথিবী থেকে মোট ৫০০ জন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কের স্ক্যানের ওপর গবেষণা চালান।

গবেষণায় দেখা যায়, যাদের মস্তিষ্কের ‘কর্টেক্স’ বা বাইরের স্তর তুলনামূলক মোটা ও কম কুঁচকানো তাদের মধ্যে চুপচাপ বা একা একা থাকার প্রবণতা বেশি দেখা যায়।

অন্যদিকে মনখোলা মানুষগুলোর মস্তিষ্কের স্ক্যানে দেখা যায়, তাদের মস্তিষ্কের বাইরের স্তরটি তুলনামূলক পাতলা। গবেষণার জন্য কর্টেক্সের পুরুত্ব ও ভাঁজের পরিমাণ ছাড়াও মস্তিষ্কের সার্বিক আয়তনও যাচাই করা হয়।

মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ ছাড়াও পরীক্ষাধীন ওই ৫০০ ব্যক্তিকে একটি ‘কোয়েশ্চেনেয়ার’ বা প্রশ্নমালা পূরণ করতে দেয়া হয়। মানুষগুলোর ব্যক্তিত্বকে এর মাধ্যমে ৫টি বৈশিষ্ট্যের ভিত্তিতে বিচার করা হয়: ১. নিউরোটিসিজম (মানুষটি কতটা গম্ভীর বা অমিশুক), ২. বহির্মুখী (মানুষটি কতটা উদ্যমী ও মিশুক), ৩. খোলামেলা (মানুষটি কতটা মুক্তমনা), ৪. অমায়িক ও বন্ধুত্বসুলভ এবং ৫. ন্যায়পরায়ণ।

স্ক্যান আর প্রশ্নমালার উত্তর বিশ্লেষণ করেই সিদ্ধান্তে আসেন গবেষকরা।

Reneta

সোশ্যাল কগনিটিভ অ্যান্ড এফেক্টিভ নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাটির জন্য তথ্য বিশ্লেষণ করা ছিল খুব জটিল। তবে গবেষণাটি খুবই দরকার ছিল বলে জানান বিশেষজ্ঞরা।

কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষক ড. লুকা পাসামন্টির মতে, গবেষণাটি থেকে পাওয়া তথ্য সময়ের সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কে বুঝতে বিজ্ঞানীদের আরও সাহায্য করবে। “ব্যক্তিত্বের মৌলিক বৈশিষ্ট্যের পাশাপাশি আমাদেরকে সুস্থ মানুষের মস্তিষ্কের গঠনের সঙ্গে এর কাজের সম্পর্কটাকে আরও ভালোভাবে বুঝতে হবে। তাহলে স্নায়ুমনোরোগীদের মস্তিষ্কে কী কী পার্থক্য থাকে তা খুঁজে বের করা সম্ভব হবে,” বলেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: মস্তিষ্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT