চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়িকা আইরিনের একি হাল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
আইরিন

বৃদ্ধার চুল পেকে গেছে। শরীরে পড়েছে বয়সের ছাপ। পরনে সাদা ব্লাউজ ও বয়স্কদের ঘি রঙের শাড়ী। বয়সের ভারে ন্যুব্জ। লাঠিতে ভর করে হাঁটেন তিনি। জীবন সায়হ্নে এসে তিনি কি যেন খোঁজেন, স্মৃতি হাতড়ান! কিন্তু কে এই বৃদ্ধা?

কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোঝা যাবে আরে এ তো চিত্রনায়িকা আইরিন! কিন্তু লাস্যময়ী আইরিনের একি হাল?

চ্যানেল আই অনলাইনকে আইরিন বললেন: আমার অভিনীত ছবি ‘পদ্মার প্রেম’-এ কয়েকটি গেটআপ নিয়ে হাজির হচ্ছি। তারই একটি অংশ বৃদ্ধার বেশ।

এই প্রথম বৃদ্ধার সাজে ও চরিত্রে কাজ করলেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির এই নায়িকা। জানালেন, ‘আমার কাছে মনে হচ্ছে আর চেঞ্জ হতে পারবো না। এমনই থাকবো! বৃদ্ধা সেজে লাঠিতে ভর করে এবং কুঁজো হয়ে হাঁটতে বেশ বেগ পেতে হয়েছে।’

আইরিন বলেন, ‘ছবির মেকআপ আর্টিস্ট অনেক দক্ষ। এমনভাবে সাজিয়েছেন বৃদ্ধার লুকে আমাকে প্রথমে দেখে কেউ চিনতেই পারছে না।’ আরো বলেন, ‘পদ্মার প্রেম’ ছবিতে আমার নাম পদ্মা। ৬০ এর দশকের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবি। আমি গ্রামের প্রভাবশালী বাবার মেয়ের চরিত্রে অভিনয় করছি। পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। গল্পটা বেশ রোমান্টিক! এছাড়া ড্রামা রয়েছে।’

‘পদ্মার প্রেম’ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করছেন ‘মহুয়া সুন্দরী’র নায়ক সুমিত সেন গুপ্ত। ছবিটি পরিচালনা করছেন হারুন-উজ-জামান, গল্প ও চিত্রনাট্য তারই। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মুনমুন, আলেক জান্ডার বো প্রমুখ। গেল ৫ এপ্রিল থেকে মানিকগঞ্জে চলছে ‘পদ্মার প্রেম’ ছবির শুটিং। আগামীকাল (মঙ্গলবার) শেষ হবে প্রথম লটের শুটিং। এই ছবিটি প্রযোজনা করছেন স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনাল।

Jui  Banner Campaign
ট্যাগ: আইরিনপদ্মার পাড়লিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT