চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়ক রিয়াজ যখন একজন কাপুরুষ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
বিনোদন
A A

সারাজীবন ভীতু হয়ে কাটিয়ে দেয়া একজন মানুষ কবির হোসেন। একরাতের কিছু ঘটনার পর হয়ে গেলেন সম্পূর্ণ ভয়হীন একজন। তার জীবন থেকে মুছে গেল ভয় নামের একটি শব্দ। একা একা লড়তে থাকা এক ক্লান্ত যোদ্ধার পাশে দাঁড়িয়ে গেলেন সেই কাপুরুষ। একজন কাপুরুষের জীবনের গল্প লেখা হল নতুন করে, সম্পুর্ণ উল্টোভাবে। কেমন সে জীবন? উত্তর নিয়ে আসছে ‘কবির হোসেন একজন কাপুরুষ’ নামের টেলিফিল্ম। আর কাপুরুষ কবির হোসেনের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ।

বেশকিছু দিন ধরে চলচ্চিত্রে দেখা যাচ্ছে না এক সময় পর্দা কাঁপিয়ে বেড়ানো চিত্রনায়ক রিয়াজকে। তবে ছোট পর্দায় কাজ করছেন নিয়মিত। ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে কাজ করেছেন তিনি। এরমধ্যে অন্যতম একটি টেলিফিল্ম ‘কবির হোসেন একজন কাপুরুষ’। ঈদের দিন সকাল ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে টেলিছবিটি।

রাগীব শাহরিয়ার ও নাসের সায়েম-এর চিত্রনাট্যে ‘কবির হোসেন একজন কাপুরুষ’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন রাগীব শাহরিয়ার। কেন্দ্রীয় চরিত্রে রিয়াজ ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, আজাদ, সোহেল খান, আহসান হাবিব নাসিম প্রমুখ।

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কৃষ্ণপক্ষ’তে অভিনয়ের পর আর কোনো চলচ্চিত্রে কাজ করেননি রিয়াজ। এরজন্য ভালো চিত্রনাট্য না পাওয়াকেই দায়ী করেন এই অভিনেতা। তবে বড় পর্দায় ঠিক চিত্রনাট্যটি না পেলেও ছোট পর্দায় মনের মতো কাজ পেলে ঠিকই লুফে নেন। এমনই একটি কাজ ‘কবির হোসেন একজন কাপুরুষ’।

‘কবির হোসেন একজন কাপুরুষ’ টেলিছবিটি ছাড়াও চ্যানেল আইয়ের আরো একটি নাটকে দেখা যাবে চিত্রনায়ক রিয়াজকে। সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘কলুর বলদ’ নাটকটি প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ৭:৪৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়কচ্যানেল আইরিয়াজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান

মে ৯, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, নতুন নীতিতে নর্থ কোরিয়া

মে ৯, ২০২৬

বড় সম্ভাবনা জাগিয়ে ৪১৩ রানে থামল বাংলাদেশ

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির যুগ শুরু: মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT